দূরপাল্লার বাসে কোন দূরত্বে কত ভাড়া বাড়ল
· Prothom Alo

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বিআরটিএ দূরপাল্লার বাসের নতুন ভাড়া তালিকা প্রকাশ করেছে। নতুন ভাড়ার হার অনুযায়ী, দূরপাল্লার পথে ৫১ আসনের বাসের ভাড়া যাত্রীপ্রতি কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সা। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৯৬ কিলোমিটার। এই পথে ৪০ আসনের বাসের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ টাকা আর ঢাকা-চট্টগ্রাম পথের ভাড়া এখন ৭৫৭ টাকা। ঢাকা থেকে পঞ্চগড়ের ৪০ আসনের বাসের নতুন ভাড়া ১,৩৭৬ টাকা।
Visit moryak.biz for more information.