এমবাপ্পের চোট কি তাহলে নতুন বুটের কারণে
· Prothom Alo
তুরস্কের বিপক্ষে ম্যাচে তাঁর গোলেই জিতেছে ফ্রান্স। কিন্তু উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচেই ব্যবধান গড়ে দেওয়া সেই শটের পর মুহূর্তেই ফ্রান্সের ডাগআউটে নামল শঙ্কার কালো ছায়া। চোট নিয়ে মাঠ ছেড়েছেন কিলিয়ান এমবাপ্পে।
Visit somethingsdifferent.biz for more information.
নতুন জুতা জোড়া পায়ে দিয়ে মাঠের নামার পর এই চোট কি নিছকই দুর্ঘটনা? নাকি বহুদিনের চেনা ব্র্যান্ড বদলের খেসারত? এমবাপ্পের হাঁটুর চোটের পর এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফ্রান্সের ফুটবলে।
তুরস্কের বিপক্ষে ম্যাচটির এক সপ্তাহ আগে স্প্যানিশ ফিজিওথেরাপিস্ট আনহেল ভিয়ানুয়েভা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কবার্তা দিয়ে রেখেছিলেন। নাইকির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কছেদ করে সুইস স্পোর্টস ব্র্যান্ড অনের সঙ্গে নতুন পথচলায় এমবাপ্পের ইনজুরির ঝুঁকি বহুগুণ বেড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন ভিয়ানুয়েভা। জুতার সোল, স্টাড, কুশনিং কিংবা ওজনের সামান্য পরিবর্তনও কীভাবে পায়ের বায়োমেকানিকস ও গোড়ালি-হাঁটুর ওপর বাড়তি চাপ তৈরি করে, তা তাত্ত্বিকভাবে বুঝিয়েছিলেন এই বিশেষজ্ঞ।
ফ্রান্সের জার্সিতে গোল করার পরপরই হাঁটু চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন এমবাপ্পে।
ফ্রান্সের জার্সিতে গোল করার পরপরই হাঁটু চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন এমবাপ্পে। মুখভঙ্গিতে স্পষ্ট ব্যথার ছাপ নিয়ে ডাগআউটের প্রাথমিক শুশ্রূষার পর ক্ষণিকের জন্য মাঠে ফিরেছিলেন, তবে নিজের শরীরের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রাথমিক রিপোর্টে নিশ্চিত করা হয়েছে, গোলের উল্লাসের মুহূর্তেই হাঁটুতে মারাত্মক চোটের শিকার হন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
গত মৌসুমের সেই পুরোনো চোট কি তবে পিছু ছাড়ছে না? ডিসেম্বরের সেই চোট এবং এলচের বিপক্ষে ম্যাচের পর থেকেই এমবাপ্পের হাঁটু নিয়ে অস্বস্তিটা সুপ্ত ছিল। অতীতে স্প্যানিশ ও ফরাসি গণমাধ্যমে ভুল চিকিৎসার চাঞ্চল্যকর তথ্যও কম ডালপালা মেলেনি। রিয়ালের মেডিক্যাল টিমের ভুলের খেসারত দিতে গিয়ে অনেক ম্যাচে ব্যথা নিয়ে খেলতে হয়েছিল তাঁকে। যদিও পরে প্যারিসে চিকিৎসা শেষে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঠিকই নিজের চেনা ছন্দে ফিরেছিলেন এই মহাতারকা।
নতুন জুতা জোড়া পায়ে দিয়ে মাঠের নামার পরই চোট পেলেন এমবাপ্পে।প্রায় দুই দশক ধরে নাইকির সঙ্গে পথচলার পর সুইস ব্র্যান্ড অনের সঙ্গে এই চমকপ্রদ চুক্তি এমবাপ্পের ক্যারিয়ারে এক বিশাল মোড়। ২০১০ সালে প্রতিষ্ঠিত এই স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন খোদ টেনিস কিংবদন্তি রজার ফেদেরারও। পর্দার আড়ালে থেকে থিয়েরি অঁরির মূল ভূমিকা এবং সুইস ব্র্যান্ডটির বিশাল বৈশ্বিক পরিকল্পনা ফুটবলের গ্ল্যামার–দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছিল।
কিন্তু সেই নতুন বুটের ফিতা বাঁধার প্রথম রাতেই এমবাপ্পে এমন চোটে পড়বেন, কে জানত।