স্বামীকে ছাড়াই প্রথম নির্মাণে স্ত্রী, অমিতাভ লিখলেন...

· Prothom Alo

আশির দশকের লুকে স্ত্রী মুশফিকার সঙ্গে অমিতাভ রেজা চৌধুরী

সিনেমা নিয়েই তাঁদের মধ্যে পরিচয়। পরে তৈরি হয় বোঝাপড়া। একসময় তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তারপরে একসঙ্গে ওয়েব ও বিজ্ঞাপন চিত্রসহ বেশ কিছু কাজও করেছেন এই দম্পতি। ভবিষ্যতে একসঙ্গে তাঁরা সিনেমাও বানাবেন। তাঁরা হলেন পরিচালক দম্পতি অমিতাভ রেজা চৌধুরী ও তাঁর স্ত্রী মুশফিকা মাসুদ। বিয়ের পর নির্মাণে একসঙ্গে তাঁদের পথচলা শুরু হলেও এবার প্রথম নিজেই নির্মাতা হিসেবে সামনে আসছেন মুশফিকা। নির্মাণে স্ত্রীর এই পথচলা নিয়ে ফেসবুকে সরব হয়েছেন অমিতাভ রেজা চৌধুরী।

Visit betsport.cv for more information.

অমিতাভ রেজা লিখেছেন,‘একটা সময় শুটিং ফ্লোরে যে মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সেকেন্ড আই দিত, আজ সেই মানুষটাই নিজের দৃষ্টিভঙ্গি, নিজের ভাষা আর নিজের স্বপ্ন নিয়ে তাঁর প্রথম ফিকশন পরিচালনা করছে বাংলাদেশে।’

শুটিংয়ের ছবিটি পোস্ট করেছেন অমিতাভ রেজা চৌধুরী

এর আগে বেশ কিছু সময় যুক্তরাষ্ট্রে ছিলেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। সেই সময়ে মুশফিকার সঙ্গে তাঁর পরিচয়। সিনেমা ঘিরেই এগিয়ে চলে তাঁদের পরিচয় পর্ব। পরে তাঁরা প্রেমে পড়েন, বিয়ে করে দেশেও চলে আসেন। বিয়ের পর অমিতাভ রেজার সব পরিচালনা একসঙ্গে দেখা গেছে। এবার মুশফিকা একাই বানাচ্ছেন ফিকশন ‘সেলফি’। এতে অভিনয় করছেন খায়রুল বাসার ও সারিকা সাবাহ।

‘কেন মনে হলো এবার একাই নির্মাণ করবেন?’এমন প্রশ্নে মুশফিকা প্রথম আলোকে বলেন,‘ওটিটির গল্পটি পছন্দ করার পরে এটা নিয়ে কাজ শুরু করি। তখনই সে আমাকে অনুপ্রাণিত করেছে একা নির্মাণে। আমি একা নির্মাণ করলেও ওকে (অমিতাভ রেজা চৌধুরী) ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না। আগে যুক্তরাষ্ট্রে ৯ বছর কাজ করলেও এখন সব সময়ই সে আমার পাশে থাকে। আমি তাঁর পাশে থাকি।’

স্ত্রীর সঙ্গে অমিতাভ রেজা চৌধুরী

স্ত্রী নির্মাণ নিয়ে অমিতাভ রেজা বলেন, ‘তাঁর এই যাত্রার অংশ হতে পেরে ভীষণ আনন্দিত। তবে এই পথ শুধু আনন্দের নয়; সঙ্গে আছে ভয়, অনিশ্চয়তা, সংশয়, চারপাশের নেগেটিভ এনার্জি। তারপরও আমরা লড়ছি। আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। সিনেমা তো এমনই; ভয় আর বিশ্বাসের মাঝখানে, আলো আর অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে একটু ম্যাজিক তৈরি করার চেষ্টা। এবার সেই ম্যাজিকের ভিশনটা তাঁর। ছায়া যতই গভীর হোক, আমরা আলো খুঁজে যাব। আর সেই আলো দিয়েই গল্প বলব।’

অমিতাভ রেজা স্ত্রীকে নিয়ে জানান, যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন তাঁর স্ত্রী। এরপর মুশফিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট–প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন। তারপর ব্রুকলিক কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন। বানিয়েছেন ‘দ্য অ্যানিভার্সারি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মুশফিকা নিজেও চলচ্চিত্র পরিচালক হতে চান। সেই পথচলায় স্বামী হিসেবে সব রকম সহায়তা করতে চান অমিতাভ রেজা।

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু লোক: ওমর সানীস্ত্রীর সঙ্গে অমিতাভ রেজা চৌধুরী

মুশফিকা জানালেন, তাঁরা প্রস্তুতি নিচ্ছেন একসঙ্গে ‘বোহেমিয়ান ঘোড়া ২’ ওয়েব সিরিজ পরিচালনা করার। শুধু তা–ই নয়, ওয়েব সিরিজের পাশাপাশি এই দম্পতিকে বড় পর্দায়ও যৌথভাবে কাজ করতে দেখা যাবে। আগামী বছর অমিতাভ রেজা ও মুশফিকা মাসুদ যৌথভাবে আরও দুটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এদিকে মুশফিকা ব্যক্তিগতভাবে চলচ্চিত্র নিয়েও এগিয়ে যাচ্ছেন। ‘আই অ্যাম শি’ নামে তাঁর একটি সিনেমার চিত্রনাট্য ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েস্ট মিটস ইস্ট ল্যাবে নির্বাচিত হয়েছে।

Read full story at source