ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

· Prothom Alo

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই চিকিৎসক রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করতেন। আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চিকিৎসকের মৃত্যুর খবর জানানো হয়েছে।

ডেঙ্গুতে মারা যাওয়া চিকিৎসকের নাম আঁচল রায়। তিনি নোয়াখালী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ৪২তম বিবিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। আঁচল রায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রারের (নিউরোলজি) দায়িত্বে ছিলেন।

Visit turconews.click for more information.

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঁচল রায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।

আঁচল রায়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডা. আঁচল রায়ের অকাল মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’ মন্ত্রী প্রয়াত আঁচল রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Read full story at source