১৫ ঘণ্টায়ও গ্রেপ্তার হননি শৌচাগারের কথা বলে পালানো ‘পিচ্চি রাজা’
· Prothom Alo

গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) প্রায় ১৫ ঘণ্টা পরও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় শৌচাগারে যাওয়ার কথা বলে তিনি পুলিশের কাছ থেকে কৌশলে পালিয়ে যান। আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
Visit freshyourfeel.com for more information.
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন আজ সকালে প্রথম আলোকে বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে পালালেন ‘পিচ্চি রাজা’পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, গতকাল সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকা মহানগর আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাঁদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে বাইমাইল এলাকায় রাজা শৌচকর্মের কথা বলে চিৎকার শুরু করেন। এ সময় সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাঁকে গাড়ি থেকে নামালে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে বাকি ২৯ আসামিকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেলার জাহাঙ্গীর আলম বলেন, রাজা বিস্ফোরক আইনের একটি মামলায় কারাগারে ছিলেন। আদালত থেকে ফেরার পথে থানা-পুলিশের হেফাজত থেকে তিনি পালিয়ে যান।
চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওসি ইফতেখার হোসেন বলেন, সকালে কাশিমপুর কারাগারে গিয়ে রাজা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে। পালিয়ে যাওয়ার পরপরই আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া পাঁচজন হলেন উপপরিদর্শক (এসআই) (এবি) প্রবীর কুমার, কনস্টেবল জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন।
সাময়িক বরখাস্ত হওয়া পাঁচজন হলেন উপপরিদর্শক (এসআই) (এবি) প্রবীর কুমার, কনস্টেবল জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন।
আজ সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। তিনি বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এ ছাড়া জিএমপি হেডকোয়ার্টারের উপ–পুলিশ কমিশনার জাহিদ হোসেন ভূঁইয়াকে প্রধান করে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
জাহিদ হোসেন ভূঁইয়া বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি। কারাগার থেকে ওই আসামির তথ্য সংগ্রহ করা হয়েছে।’