ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘স্টেম কার্নিভ্যাল’ অনুষ্ঠিত

· Prothom Alo

তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (স্টেম) প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘স্টেম কার্নিভ্যাল ২০২৬’। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার উত্তরায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে দিনব্যাপী এ কার্নিভ্যালে দেশের শতাধিক কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Visit sport-tr.bet for more information.

বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও উদ্ভাবনী কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাঁদের জ্ঞান, সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহ–উপাচার্য অধ্যাপক এম নুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম, ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ অধ্যাপক এ কিউ এম শফিউল আজম এবং ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান।

কার্নিভ্যালে চারটি প্রধান ইভেন্ট ছিল—ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড, সায়েন্স অ্যান্ড আইসিটি অলিম্পিয়াড, কুইজ কম্পিটিশন ও প্রজেক্ট শোকেসিং।

এইচএসসি, এ লেভেল ও আলিম পর্যায়ের শিক্ষার্থীরা কার্নিভ্যালে অংশ নেন। কার্নিভ্যালে মোট প্রাইজমানি ছিল তিন লাখ টাকা। বিজয়ীদের নগদ অর্থের পাশাপাশি সনদ ও ক্রেস্ট এবং অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। দিনব্যাপী বিভিন্ন অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা।

কার্নিভালের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বৈজ্ঞানিক ধারণা বিনিময়, সহপাঠীদের কাছ থেকে শেখা, দলগতভাবে কাজ করা এবং নিজেদের উদ্ভাবনী চিন্তা উপস্থাপনের সুযোগ পান। একই সঙ্গে আয়োজনটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধান, দলগত কাজ ও উপস্থাপনা দক্ষতা বিকাশে গুরুত্ব দেয়।

Read full story at source