একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বৃদ্ধি

· Prothom Alo

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। একই সঙ্গে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়সূচিতে পুনর্বিন্যাস করা হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন বাতিল না করা এবং ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তিসংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনা করে শিক্ষার্থীদের সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে।

দ্বিতীয় ধাপে যারা আবেদন করতে পারবে, তাদের মধ্যে রয়েছে—যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে পারেনি বা কলেজের নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি এবং যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও ভুল কোটা নির্ধারণের কারণে কলেজে ভর্তি হতে পারেনি।

দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন (যা গত ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছে) আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের নির্বাচন নিশ্চায়ন করতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দক্রম অনুযায়ী যাদের মাইগ্রেশন হবে, তাদের ফল প্রকাশ করা হবে আগামী ৯ অক্টোবর রাত ৮টার দিকে। ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।

প্রাথমিকে শিক্ষক পদে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, চলবে ১ অক্টোবর পর্যন্ত: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা এডিট করতে হবে। তবে দ্বিতীয় ধাপে আবেদন করার সময় কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজের কোটার যোগ্যতা যাচাই করে আবেদন করতে বলা হয়েছে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দিয়ে নির্বাচিত কলেজে ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আবারও অনুরোধ জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এদিকে প্রথম ধাপের আবেদন ও নির্বাচনপ্রক্রিয়া শেষে ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।

অস্ট্রেলিয়ায় ডিপ্লোমা কোর্স বন্ধ, ভিসা কড়াকড়ির আগে শিক্ষার্থী টানতে নানা ছাড়

প্রথম ধাপে কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী। এবার কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে মোট ভর্তিযোগ্য আসন ২৬ লাখ ১ হাজার ৭৭৯টি। এর মধ্যে প্রথম ধাপে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে মোট আসনের প্রায় ৩৩ শতাংশ শিক্ষার্থী। ফলে এখনো প্রায় ৬৭ শতাংশ আসন খালি রয়েছে।

এখন দ্বিতীয় ধাপের আবেদন নেওয়া শুরু হতে যাচ্ছে। তবে এ ধাপেও বিপুলসংখ্যক আসন খালি থাকবে। কারণ, এবার কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী।

তবে এ প্রক্রিয়ায় শুধু কলেজ-মাদ্রাসায় ভর্তির কাজ হচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ভর্তির কার্যক্রম আলাদাভাবে চলছে।

পড়াশোনার সঙ্গে কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি

Read full story at source