পর্যটন ও আতিথেয়তায় নতুন সম্ভাবনা তৈরি করছে ভাইয়া হোটেলস্ অ্যান্ড রিসোর্টস

· Prothom Alo

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী দেশীয় শিল্পগোষ্ঠী ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে এই শিল্পগোষ্ঠী। দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাদার ব্যবস্থাপনার ধারাবাহিকতায় বিভিন্ন খাতের পাশাপাশি পর্যটন ও আতিথেয়তা খাতেও কার্যক্রম সম্প্রসারণ করছে ভাইয়া গ্রুপ।

Visit rouesnews.click for more information.

‘ভাইয়া হোটেলস্ অ্যান্ড রিসোর্টস লিমিটেড’ গ্রুপটির একটি গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতিষ্ঠান। পর্যটনভিত্তিক রিয়েল এস্টেট ও আতিথেয়তা সেবাকে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যে আধুনিক হোটেল ও রিসোর্ট গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এর ধারাবাহিকতায় সল্ট বে, ইডেন বে, গ্রিনিচ হিল স্টেশন এবং বে-ফ্রন্ট উল্লেখযোগ্য প্রকল্প।

প্রকল্পগুলোর পরিকল্পনায় সংশ্লিষ্ট এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা ও ভ্রমণকারীদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক আবাসন, উন্নত সুযোগ-সুবিধা এবং মানসম্মত আতিথেয়তার সমন্বয়ে দেশি-বিদেশি পর্যটকদের জন্য সমৃদ্ধ অবকাশযাপনের অভিজ্ঞতা তৈরিই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এই বৃহত্তর সেবা কাঠামোর অংশ হিসেবে ভাইয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট সার্ভিসের আওতায় স্বাস্থ্যসেবাকেও যুক্ত করা হচ্ছে। গাজীপুর ও কেরানীগঞ্জে অবস্থিত রাইট এইড হাসপাতাল লিমিটেড এ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। যেখানে চিকিৎসা, ডায়াগনস্টিক, রোগীর সার্বিক পরিচর্যাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা হচ্ছে।

ভবিষ্যতে বিশ্বমানের আতিথেয়তা ব্যবস্থাপনা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে হোটেল, রিসোর্ট ও সংশ্লিষ্ট সেবাগুলোকে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানে পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের আরও সম্ভাবনাময় পর্যটন গন্তব্যে নতুন ও আরও চমৎকার প্রকল্প নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে ভাইয়া হোটেলস্ অ্যান্ড রিসোর্টসের।

Read full story at source