নিখোঁজ শিশুর মরদেহ মিলল ফুফুর কক্ষের বাক্সে

· Prothom Alo

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে ফুফুর কক্ষ থেকে তায়িফা সুলতানা নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। সকাল থেকে তায়িফা নিখোঁজ ছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার ফুফু নার্গিস সুলতানাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। পরিবার ধারণা করছে, ভাইয়ের স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

Visit bettingx.bond for more information.

Read full story at source