‘মনে হচ্ছিল উড়োজাহাজ না, রোলারকোস্টার’
· Prothom Alo

যাত্রীবোঝাই উড়োজাহাজটি তখন মাঝ আকাশে। সবকিছু ঠিকই আছে। নির্বিঘ্নে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে সেটি। হঠাৎই ছন্দপতন। হুট করে উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে নেমে আসতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও তখনো যাত্রীদের কেউই বুঝতে পারেননি আসলে কী ঘটছে। কত বড় বিপদ ঘটেছে ককপিটে। ঘটনাটি গতকাল বুধবারের। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবে যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের যাত্রীবাহী এই উড়োজাহাজ। যাত্রী ছিলেন ১৭৪ জন। ঘটনার সময় উড়োজাহাজটি ওমানের আকাশসীমায় ছিল।
Visit palladian.co.za for more information.