নুডলসের পরিবর্তনশীল বাজার ও আমাদের ভাবনা

· Prothom Alo

শিক্ষার্থীদের বক্সে পছন্দের টিফিন থেকে শুরু করে কর্মব্যস্ত মানুষের টেবিল—নুডলস এখন আর কেবল বিকেলের সাময়িক নাশতা নয়, বরং প্রাত্যহিক দ্রুত ও সুস্বাদু খাবারের এক নিয়মিত অনুষঙ্গ। নগরকেন্দ্রিক ব্যস্ত জীবনযাত্রার প্রসার এবং তরুণ প্রজন্মের নতুন স্বাদের অনুসন্ধানের ওপর ভর করে দেশে নুডলসের বাজার বর্তমানে অত্যন্ত সম্ভাবনাময় ও দিন দিন দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে। তবে বর্তমান সময়ে সচেতন ভোক্তারা কেবল চটজলদি ক্ষুধা মেটানো নয়, বরং পণ্যের সঠিক গুণগত মান, মুখরোচক স্বাদ, স্বাস্থ্যসুরক্ষা ও খাদ্যনিরাপত্তাকে সমান গুরুত্ব দিচ্ছেন।

Visit betsport24.es for more information.

ভোক্তাদের এই পরিবর্তিত চাহিদাকে প্রাধান্য দিয়ে ‘ফ্রেশ নুডলস’ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য কেবল বাজারের অংশীদারি বাড়িয়ে নেওয়া নয়; বরং সেরা কাঁচামাল, বিশ্বমানের স্বাদ, আধুনিক প্যাকেজিং ও নতুন নতুন পণ্যের বৈশিষ্ট্যের মাধ্যমে প্রতিটি পরিবারে আস্থার জায়গাটি সুদৃঢ় করা। আমরা বিশ্বাস করি, মান ধরে রাখতে পারলে এ দেশের বাজারে নুডলস খাতের সামনে আরও বড় সম্ভাবনা রয়েছে।

বর্তমান সময়ের তরুণ বা জেন-জি প্রজন্মের খাদ্যাভ্যাস ও পছন্দ দ্রুত বদলাচ্ছে। তারা প্রতিনিয়ত নতুন স্বাদ, ঝাল, অনন্য ফ্লেভার ও ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা খুঁজছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে সহজেই তারা আন্তর্জাতিক নতুন নতুন ধারার খাবার বেছে নিচ্ছে। তরুণদের এই বহুমাত্রিক রুচিকে অনুধাবন করে আমরা স্পাইসি ও এক্সাইটিং ফ্লেভার প্রোফাইল এবং সহজে ব্যবহারের উপযোগী প্যাক নিয়ে কাজ করছি। আন্তর্জাতিক ফুড ট্রেন্ডের সঙ্গে স্থানীয় রুচির মেলবন্ধন ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি ভবিষ্যতে ‘রেডি-টু-ইট’ ও অন্যান্য উপযোগী খাদ্যতালিকাতেও নিত্যনতুন উদ্ভাবন আনার পরিকল্পনা আমাদের রয়েছে।

তবে স্বাদের এই নতুনত্ব আনার দৌড়ে ভোক্তার স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা আমাদের কাছে সব সময় সর্বাধিক অগ্রাধিকার পায়। কাঁচামাল নির্বাচন থেকে শুরু করে কারখানা পর্যায়ে উৎপাদন, কঠোর কোয়ালিটি কন্ট্রোল, প্যাকেজিং ও বিপণন—প্রতিটি ধাপে আন্তর্জাতিক খাদ্য নিরাপদ বিষয়গুলো অনুসরণ করা হয়। আমরা মনে করি, সচেতন ও সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবেই নিরাপদ নুডলস গ্রহণ করা উচিত।

বর্তমান বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে কাঁচামাল, প্যাকেজিং সামগ্রী ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় সাশ্রয়ী দামে পণ্য পৌঁছে দেওয়া এক বড় চ্যালেঞ্জ। তবু সাধারণ পরিবারের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে আমরা কারখানার উৎপাদন দক্ষতা বাড়িয়ে, অপচয় কমিয়ে এবং সাপ্লাই চেইন জোরদার করে দাম ও মানের মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি।

দেশীয় বাজারে ভিত্তি শক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশি নুডলসের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। প্রবাসীদের চাহিদা মেটানোর পাশাপাশি বৈশ্বিক বাজারে সাশ্রয়ী এশীয় খাবারের কদর বাড়ছে। আমাদের আগামী দিনের স্বপ্ন হলো আন্তর্জাতিক মান ধরে রেখে বিদেশে রপ্তানি সম্প্রসারণ করা, যেন ‘ফ্রেশ নুডলস’ বিশ্বজুড়ে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী একটি বিশ্বস্ত ফুড ব্র্যান্ড হিসেবে স্থান করে নিতে পারে।

কাজী মো. মহিউদ্দিন: চিফ মার্কেটিং অফিসার (সিএমও), মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)

Read full story at source