প্রেম করছি না, আমি সুপার সিঙ্গেল: কনা

· Prothom Alo

প্রেম করছেন? সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা জানালেন, তিনি প্রেম করছেন না। তিনি ‘সুপার সিঙ্গেল’। সম্প্রতি প্রথম আলো ডটকমের নিয়মিত আয়োজন ‘মেরিল ক্যাফে লাইভ’–এ এক প্রশ্নের জবাবে প্রেমের গুঞ্জন ওড়ালেন ‘দুষ্টু কোকিল’ গায়িকা।

Visit michezonews.co.za for more information.

অনুষ্ঠানের ‘হিউমার বনাম রিউমার’ পর্বে উপস্থাপক মৌসুমী মৌ জানতে চান, কনা প্রেম করছেন কি না?—উত্তরে তিনি বলেন, ‘নাহ্‌। আমি প্রেম করছি না। এটা রিউমার। আমি সুপার সিঙ্গেল।’

তবে ভবিষ্যতে প্রেমের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেননি কনা। কেউ তাঁকে পছন্দ করলে বিষয়টি সম্পর্কে গড়াতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, হতে পারে তো অবশ্যই।’

সংগীতশিল্পী কনাবিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন গায়িকা কনা

কেমন ছেলে পছন্দ—এমন প্রশ্নের উত্তরে নির্দিষ্ট কোনো তালিকা দেননি কনা। বরং সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ও মানিয়ে নেওয়াকে গুরুত্ব দিয়েছেন।

কনা বলেন, তিনি অনেক কিছু সহ্য করতে পারেন। অনেক বেশি মানিয়ে নিতে পারেন। তাঁর বন্ধুরাও তাঁকে বলেন, তিনি এত বেশি বোঝেন বলেই অনেক সময় ঝামেলায় পড়েন।

কনার ভাষায়, ‘আমি তো এ রকমই। আমি মানুষটা এ রকমই। আমি এ রকম একটা মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। আমি তাকে যে রকম ভালোবাসব।’

জীবনসঙ্গীর কাছে তাঁর চাওয়াটা খুব সহজ। মানুষটি যেন তাঁর সঙ্গে থাকতে চান। কনা বলেন, ‘আমি চাই যে মানুষটা আমার সঙ্গে থাকতে চাইবে। আমি তোমার সঙ্গেই থাকব। এটুকু হয়ে গেলে বাকিটা তো...।’

সংগীতশিল্পী কনা

দুজন মানুষ একসঙ্গে থাকলে কিছুটা ত্যাগ ও সমঝোতা থাকবেই—এমনটাই মনে করেন কনা। তাঁর ভাষায়, ‘স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ হলে দুনিয়াতে কিছু নাই। দুজন একসঙ্গে থাকতে গেলে ওটা ম্যাচ হয়েই যাবে।’

২০১৯ সালের এপ্রিলে গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনকে বিয়ে করেন কনা। প্রায় ছয় বছর সংসারের পর ২০২৫ সালের ১৬ জুন তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান কনা নিজেই। সেখানে তিনি জানান, সিদ্ধান্তটি দুজনের জন্যই কঠিন ছিল। তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সংগীতশিল্পী কনা

বিচ্ছেদের খবর প্রকাশের পর কনাকে ঘিরে নতুন সম্পর্কের গুঞ্জনও ছড়ায়। বছরের শেষ দিকে মেহেদিরাঙা হাতের একটি ছবি প্রকাশের পর বিয়ের গুঞ্জন নতুন করে আলোচনায় আসে। পরে জানা যায়, ছবিটি কনার ‘মেহেন্দি’ গানের শুটিংয়ের অংশ ছিল। ছবিটির সঙ্গে তাঁর বিয়ের কোনো সম্পর্ক ছিল না।

এর মধ্যে প্রকাশিত হয় তাঁর ও সৈয়দ অমির দ্বৈত গান ‘আমপাতা জোড়া জোড়া’।

গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। এরপর কনা ও এলিটা করিমের দ্বৈত গান ‘বন্ধু প্রিয়’ প্রকাশিত হয়। সোহেল আরমানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।

Read full story at source