মিউনিখ ম্যারাথনে লাল-সবুজ পতাকা ওড়ালেন শিব শংকর

· Prothom Alo

বিশ্বজুড়ে বিখ্যাত অনেক ম্যারাথন শেষ করেছেন তিনি। তবে এবারের ম্যারাথন মিউনিখ শহরে। তিনি এই শহরেরই বাসিন্দা। তাই এবারের অনুভূতিটা অন্য রকম। সেখানে ম্যারাথনের শুরু ও শেষে ওড়ালেন প্রিয় বাংলাদেশের লাল-সবুজের পতাকা। তিনি মিউনিখে বসবাসকারী বাংলাদেশি শিব শংকর পাল।

মিউনিখ শহর তাঁর সাফল্যের সাক্ষী। ২০০২ সাল থেকে এই শহরের রাজপথেই জড়িয়ে আছে তাঁর ম্যারাথনের দীর্ঘ ইতিহাস। বয়সের ঘরে ৬১ পেরোলেও দৌড়ের প্রতি ভালোবাসা একবিন্দুও কমেনি। বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ‘ইজি ম্যারাথন রানিং সিস্টেম’–এর মতো বিজ্ঞানসম্মত ও সহজ পদ্ধতি অবলম্বন করছেন। এতে তিনি তাঁর গতি ও লক্ষ্যকে আরও শাণিত করেছেন। কিছুদিন আগে বার্লিন ম্যারাথন ও সুইজারল্যান্ডের জুংফ্রুয়ের পাহাড়ি পথ সফলভাবে জয় করেছেন। এরপর গতকাল ১১ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত মিউনিখ ম্যারাথনেও তিনি অসাধারণ সাফল্য পেয়েছেন।

Visit umafrika.club for more information.

মিউনিখ অলিম্পিক স্টেডিয়াম প্রাঙ্গনে স্ত্রী ও কন্যার সাথে শিব শংকর পাল

গতকাল রোববার অনুষ্ঠিত মিউনিখ ম্যারাথনে শিব শংকরের মতো প্রায় সাড়ে ২৬ হাজার ক্রীড়াবিদ অংশ নেন। জার্মানির বনেদি শহর মিউনিখের সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাস। তাই এই শহরের ম্যারাথনে অংশ নিতে অপেক্ষায় থাকেন পৃথিবীর নানা প্রান্তের ক্রীড়াবিদ। এবারের ম্যারাথনে ৫০টির বেশি দেশের ক্রীড়াবিদ যোগ দেন। শিব শংকর ৩ ঘণ্টা ৩২ মিনিটে এবার দৌড় শেষ করেন। বয়সশ্রেণিতে তিনি এবারের প্রতিযোগিতায় ১৭তম স্থান অর্জন করেছেন।

মিউনিখের অলিম্পিয়া পার্ক থেকে স্থানীয় সময় সকাল ৯টায় ম্যারাথন শুরু হয়। নির্দিষ্ট পথে ৪২ কিলোমিটার পেরিয়ে অলিম্পিয়া পার্কেই শেষ হয় দৌড়। ছুটির দিন, মেঘলা আকাশ আর ম্যারাথন—সব মিলিয়ে পুরো মিউনিখ হয়ে ওঠে উৎসবমুখর। ম্যারাথন পথের দুই পাশে অসংখ্য মানুষ ক্রীড়াবিদদের অভিনন্দন জানান। ৩০টি মঞ্চ থেকে আয়োজন করা হয় মিউজিক কনসার্টেরও।

খেলা ছেড়ে কেউ ব্যবসায়, চাকুরিতে; কেউ চালান উবার

ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা শিব শংকর পাল বলেন, ‘আমি সমতলের মানুষ। তবে ইউরোপে আসার পর থেকে পাহাড় দেখে পাহাড়ের প্রতি একটা অন্য রকম টান অনুভব করতাম। তখন থেকেই স্বপ্ন ছিল পাহাড় বা সমতল—সবখানেই ম্যারাথনে অংশ নেওয়ার।’ তিনি জানান, সেই স্বপ্ন পূরণে অদম্য সাহস ও মনোবল নিয়ে মিউনিখেই অনুশীলন শুরু করেছিলেন। অনুশীলনে প্রতিদিনই তিনি ১৫-২০ কিলোমিটার পথ দৌড়ান। ছুটির দিনগুলোতেও তিনি কঠোর অনুশীলন করেন। ঢালু ও উঁচু-নিচু জায়গাতেও তিনি নিয়মিত অনুশীলন করে থাকেন।

মিউনিখ ম্যারাথন শেষে শুভানুধ্যায়ীদের সঙ্গে শিব শংকর পাল

শিব শংকর পালের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি জানান, এবার সাফল্যের সঙ্গে তাঁর ১৪৪তম ম্যারাথন দৌড় শেষ হলো। এর আগে নিউইয়র্ক, হনুলুলু, ভিওয়ানা, দুবাই, সিঙ্গাপুর, সাইপ্রাস, মেক্সিকো, বার্লিন, জুরিখ ও কলকাতাসহ বিশ্বের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নিয়েছেন তিনি। যেখানেই ম্যারাথনে অংশ নেন, শেষ ফিনিশিং লাইনের কাছে এসে যত্নের সঙ্গে রাখা বাংলাদেশের লাল-সবুজ পতাকাটি দুই হাতে মেলে ধরেন। তিনি বলেন, ‘সেই সময় দেশপ্রেমের এক অতুলনীয় অনুভূতি কাজ করে। সবার শুভকামনা ও ভালোবাসায় ১৫০টি আন্তর্জাতিক ম্যারাথন পূর্ণ করার লক্ষ্যে আমার এই পথচলা একইভাবে অব্যাহত থাকুক।’

বিদেশি খেলোয়াড় ছাড়াই ফিরছে প্রথম বিভাগ হকি লিগ

Read full story at source