সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নান কাতারে গ্রেপ্তার

· Prothom Alo

দুর্নীতির অভিযোগে করা মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আবদুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নিশ্চিত করেছে।

আজ রোববার দুদকের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিকেলে দুদকের সচিব মো. সাইদুর রহমান খান এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

Visit chickenroadslot.lat for more information.

এস আলম গ্রুপের সাইফুল ও বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ

গত বছরের ১১ নভেম্বর দুর্নীতির মামলায় আসামি শেখ আবদুল হান্নানের ২টি ফ্ল্যাট ক্রোক ও ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের জুলাইয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।

শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।

কানাডা, দুবাই ও কাতারে সাবেক বিমানবাহিনী প্রধানের সন্তানদের বিপুল সম্পদ: দুদকবিমানবাহিনীর সাবেক প্রধান আবদুল হান্নানের সম্পদ ক্রোকের আদেশ

Read full story at source