নারী টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা
· Prothom Alo

নিগার সুলতানা দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বাংলাদেশের নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্বে কে আসছেন, এ নিয়ে কৌতুহল ছিল। আজ মিলেেছ সেই প্রশ্নের উত্তর। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের হাতে নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্ব তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক বছরের জন্য তাঁকে অধিনায়ক করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
নাহিদার সঙ্গে নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্বে যুক্ত হয়েছেন সোবহানা মোস্তারিও। ২৪ বছর বয়সী এই ব্যাটারকে দলের সহ-অধিনায়ক করেছে বিসিবি।
Visit rouesnews.click for more information.
২৬ বছর বয়সী নাহিদা বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাঁহাতি স্পিনে দলের অন্যতম ভরসা হয়ে উঠেন তিনি। টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটও তাঁর।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১১৩টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলে ১৩২ উইকেট নিয়েছেন নাহিদা। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় নাহিদা আছেন পাঁচ নম্বরে।
নারী টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানানতুন সহ-অধিনায়ক সোবহানাও এরই মধ্যে বাংলাদেশের নারী ক্রিকেটে নিজের জায়গা পাকা করেছেন। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন ৭২টি টি-টুয়েন্টি ম্যাচ।
এই সংস্করণে বাংলাদেশের মাত্র তিনজন নারী ব্যাটার এক হাজারের বেশি রান করেছেন। নিগার সুলতানা ও ফারজানা হকের পর তৃতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন সোবহানা।
নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের প্রথম পরীক্ষা হতে পারে আগামী মাসেই। ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে খেলবে বাংলাদেশ।