ছয় শতাধিক শেফের অংশগ্রহণে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদ্‌যাপন

· Prothom Alo

ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের পৃষ্ঠপোষকতায় ‘আন্তর্জাতিক শেফস ডে ২০২৬’ উদ্‌যাপনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয় শর বেশি শেফ এবং রন্ধনশিল্প–সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নেন

স্বাস্থ্যকর সৃজনশীলতা ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে ‘আগামীর জন্য স্বাস্থ্যকর খাবার’ প্রতিপাদ্যে উদ্‌যাপিত হয়েছে ‘আন্তর্জাতিক শেফস ডে ২০২৬’।

Visit mwafrika.life for more information.

পেশাদার শেফদের অবদান উদ্‌যাপনের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের ভূমিকা তুলে ধরাই ছিল আয়োজনটির মূল উদ্দেশ্য।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয় শর বেশি শেফ এবং রন্ধনশিল্প–সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নেন।

শেফস ফেডারেশন অব বাংলাদেশের (সিএফবি) আয়োজনে এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি। এ সময় তিনি বলেন, স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে শেফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিকর উপাদান ব্যবহার করে সুস্বাদু খাবার তৈরি এবং খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে শেফরা মানুষের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। আন্তর্জাতিক শেফস ডের এই আয়োজন রন্ধনশিল্পীদের সৃজনশীলতা ও পেশাদারত্বকে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে শেফস ফেডারেশন অব বাংলাদেশের সভাপতি শেফ জহির খান বলেন, শেফরা শুধু খাবার তৈরি করেন না, তাঁরা মানুষের খাদ্যাভ্যাস ও রুচি গঠনেও ভূমিকা রাখেন। স্বাস্থ্যকর খাবার তৈরিতে মানসম্মত উপাদান নির্বাচন এবং নতুন নতুন রেসিপি নিয়ে কাজ করা জরুরি। আন্তর্জাতিক শেফস ডে এই খাতের পেশাজীবীদের অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা বৃদ্ধি ও রন্ধনশিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করার সুযোগ করে দেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেফস ফেডারেশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা শাকাওয়াত হোসেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক শেফ বোরহান খান এবং জ্যেষ্ঠ সহসভাপতি জুলিয়ান সিটল বাটলারো ও শেফ জসিম উদ্দিন।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকার, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস) মো. মাহবুবুর আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মুহাম্মদ মাহবুবুর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (করপোরেট সেলস) শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে মো. রহমতুল্লাহ খোন্দকার বলেন, রন্ধনশিল্পের পেশাজীবীদের সঙ্গে কাজ করার মাধ্যমে মানসম্মত খাদ্য উপাদানের ব্যবহার এবং সৃজনশীল রান্নার চর্চাকে উৎসাহিত করা সম্ভব। ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার শেফদের বিভিন্ন ধরনের দেশীয় ও আন্তর্জাতিক খাবার তৈরিতে সহায়তা করবে। আন্তর্জাতিক শেফস ডের সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত।

অনুষ্ঠানে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের এক্সপেরিয়েন্স জোনে শেফ ও অতিথিরা দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পদ তৈরিতে পণ্যটির বহুমুখী ব্যবহার সম্পর্কে জানার সুযোগ পান। এ ছাড়া ফ্রেশ মিল্ক পাউডার দিয়ে তৈরি ঐতিহ্যবাহী বাঙালি খাবার ফিরনি ও দই পরিবেশন করা হয়। অনুষ্ঠানে শেফদের জন্য লাকি ড্র, ব্র্যান্ডেড ফটো বুথ ও ফ্রেশ কফি কর্নারের ব্যবস্থা ছিল।

অংশগ্রহণকারীরা বলেন, এ আয়োজন পেশাদার শেফদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশের খাদ্য ও আতিথেয়তা খাতের পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক যোগাযোগ বাড়িয়েছে।

Read full story at source