এবার তাহলে থেমেই যাচ্ছেন অ্যান্ডারসন
· Prothom Alo

জেমস অ্যান্ডারসনের পেশাদার ক্রিকেট ক্যারিয়ার কি শেষ হতে যাচ্ছে? ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, অ্যান্ডারসনের ক্লাব ল্যাঙ্কাশায়ার ২০২৭ মৌসুমের জন্য তাঁকে নতুন চুক্তির প্রস্তাব দেবে না। তাতে পেশাদার ক্যারিয়ারের ইতি টানতে পারেন অ্যান্ডারসন। ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
Visit betsport.cv for more information.
টেস্টে ৭০৪ উইকেট নেওয়া ইংল্যান্ড কিংবদন্তি অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০২৪ সালে। এরপরও খেলা চালিয়ে গেছেন কাউন্টির দ্বিতীয় বিভাগের দল ল্যাঙ্কাশায়ারের হয়ে। বয়স বাড়লেও বল হাতে তাঁর কার্যকারিতা কমেনি। গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বিভাগে ৫০ উইকেট নেন, বোলিং গড় ১৭। ওই বিভাগে এক মৌসুমে অন্তত ৫০ উইকেট পাওয়া সাত বোলারের একজন এই পেসার।
এমন পারফরম্যান্সের পরও নতুন চুক্তিতে না আসার বিষয়টি প্রকাশ্যে আসার পর তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। দ্য টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে, সোমবার ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস ও নতুন প্রধান নির্বাহী রিচার্ড কেনিয়ন অ্যান্ডারসনের সঙ্গে বৈঠক করেন। সেখানে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তাঁরা। সেই পরিকল্পনায় অ্যান্ডারসনের জন্য নতুন চুক্তির জায়গা নেই।
ফারব্রেস আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন আগামী ১ নভেম্বর। দায়িত্ব নেওয়ার আগেই অ্যান্ডারসনকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।
জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডঅ্যান্ডারসন অবসর নিলে তাঁর বিদায়টা হতে পারে সাবেক সতীর্থ স্টুয়ার্ট ব্রডের চেয়ে আলাদা। ২০২৩ সালে অ্যাশেজে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ব্রড। তাঁর বিদায়টাও ছিল নাটকীয়। ব্যাট হাতে শেষ বলে ছক্কা মেরেছিলেন, বল হাতে নিজের শেষ ডেলিভারিতে নিয়েছিলেন উইকেট। এরপর খেলা সম্প্রচারের সঙ্গে জড়িয়েও নিজেকে ভালোভাবে মানিয়ে নিয়েছেন এই পেসার।
অ্যান্ডারসন অবশ্য জাতীয় দলে আরও কিছুদিন খেলে যেতে চেয়েছিলেন। ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা আর বয়স বাড়লেও নিজের মান ধরে রাখার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। এরপরও ইংল্যান্ড অ্যান্ডারসনকে নিয়ে এগোতে চায়নি।
২০২৪ সালে ভারতের সফরের পর ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, অ্যান্ডারসনকে ছাড়াই সামনে এগোবে দল। কিন্তু সেই বিদায়ের জন্য প্রস্তুত ছিলেন না অ্যান্ডারসন।
২০২৪ সালের এপ্রিলে ম্যানচেস্টারের ডাকোটা হোটেলে তাঁকে একটি বৈঠকে ডাকা হয়েছিল। অ্যান্ডারসন ভেবেছিলেন, এটি তাঁর নিয়মিত বার্ষিক মূল্যায়নের বৈঠক। কিন্তু হোটেলের বারে গিয়ে ব্রেন্ডন ম্যাককালাম, বেন স্টোকস ও রব কির সঙ্গে দেখা হওয়ার পর বুঝতে পারেন, বিষয়টি অন্য রকম।
হৃদয় বললেন, ট্রফি জয়ের কথা শুধু মুখেই বলি, কাজে প্রতিফলন নেইনিজের আত্মজীবনীতে ওই ঘটনাকে ‘গুডফেলাস’ চলচ্চিত্রের একটি দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন অ্যান্ডারসন। সিনেমায় জো পেস্কির চরিত্রটি একটি ঘরে ঢোকে এই ভেবে যে তাকে বিশেষ স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল অন্য পরিণতি। অ্যান্ডারসনের কাছে ইংল্যান্ড ক্যারিয়ার শেষ হওয়ার খবরও ছিল তেমনই অপ্রত্যাশিত।
এবার ক্লাবের সিদ্ধান্তের কারণে পেশাদার ক্রিকেটও ছাড়তে হতে পারে অ্যান্ডারসনকে। তাঁকে ছাড়াই নতুন করে শুরু করতে চায় গত মৌসুমে কাউন্টিতে মাত্র দুটি জয় পাওয়া ল্যাঙ্কাশায়ার।
২০০২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে অ্যান্ডারসন নিয়েছেন মোট ১১৯৩ উইকেট। এর মধ্যে ৭০৪টি টেস্ট ক্রিকেটে। ল্যাঙ্কাশায়ারের হয়ে তাঁর অভিষেক হয়েছিল ২০০২ সালের মে মাসে।
অবসর নিলে অ্যান্ডারসন আপাতত সংবাদমাধ্যমের কাজে বেশি মনোযোগ দিতে পারেন। ‘টেইলেন্ডার্স’পডকাস্টের সঙ্গে যুক্ত আছেন তিনি। পাশাপাশি রয়েছে তাঁর অন্যান্য ব্যবসায়িক উদ্যোগ। কোচিংয়েও যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এ মুহূর্তে কোচিংয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর।
বাংলাদেশে এসে পেটের পীড়ায় আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ