প্যারিসের অদূরে গুলির ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী’ হামলা বললেন মাখোঁ
· Prothom Alo

ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী’ হামলা আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি বলেন, এর আগে দেশটিতে এভাবে নির্বিচার কাউকে জাতিগত পরিচয়ের কারণে হত্যার ঘটনা ঘটেনি।
গতকাল শুক্রবার সকালে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রাপেস শহরে গাড়ি থেকে গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি। এরপর পাশের লা ভেরিয়ের শহরেও গুলি চালান। প্রায় ১৫ মিনিট ধরে চলা এ হামলায় অভিবাসীদের নিশানা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
Visit afnews.co.za for more information.
আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে।
ঘটনাস্থল ট্রাপেস পরিদর্শনে গিয়ে এমানুয়েল মাখোঁ বলেন, মানুষের গায়ের রং ও ধর্মের কারণে তাঁদের নিশানা করেছেন হামলাকারী। এ ধরনের হামলার মুখে কাউকে একচুলও ছাড় না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিছু ‘মতাদর্শ’ সমাজে শিকড় গাড়ছে।
গতকাল শুক্রবার সকালে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রাপেস শহরে গাড়ি থেকে গুলি চালাতে শুরু করেন এক ব্যক্তি। এরপর পাশের লা ভেরিয়ের শহরেও গুলি চালান। প্রায় ১৫ মিনিট ধরে চলা এ হামলায় অভিবাসীদের নিশানা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো জানা যায়নি। তবে ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবিরোধী কৌঁসুলির দপ্তর (পিএনএটি) বলেছে, ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যমগুলো সন্দেহভাজন ব্যক্তির নাম কেভিন টি বলে জানিয়েছে। পিএনএটির তথ্য, তাঁকে এর আগে চারটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে তাঁর অপরাধের রেকর্ড থেকে মুছে গেছে।
প্যারিসের অদূরে গুলিতে একজন নিহত হওয়ার পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফ্রান্স, ২৩ অক্টোবর ২০২৬স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী ওই ব্যক্তিকে পুলিশ চিনলেও তিনি গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিতে ছিলেন না।
মানুষের গায়ের রং ও ধর্মের কারণে তাঁদের নিশানা করেছেন হামলাকারী।ওই দপ্তর আরও জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দেশের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের তালিকায় ছিলেন না। গতকাল তাঁর পরিবারের এক সদস্যকেও আটক করা হয়েছে।
ট্রাপেসের মেয়র আলি রাবেহ বলেন, গতকাল সকালে এক ব্যক্তি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে লোকজনকে লক্ষ্য করে গুলি চালান। হামলাকারী এলোপাতাড়ি গুলি চালাচ্ছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল, যত বেশি সম্ভব মানুষকে হতাহত করা। তিনি ব্যাপক হত্যাযজ্ঞ চালাতে চেয়েছিলেন।
বিক্ষোভের আগেরদিন প্যারিসের অদূরে গুলিতে একজন নিহত ও আহত ৪মেয়র জানান, ট্রাপেসে একটি পেট্রলপাম্প, একটি চিকিৎসাকেন্দ্র ও শিশুদের খেলার মাঠের কাছে এ ঘটনা ঘটে। এরপর হামলাকারী পাশের লা ভেরিয়ের শহরের দিকে যান। ওই শহর থেকে তাঁকে আটক করা হয়।
গুলিতে আহত ১২ বছর বয়সী শিশুটির মা ফরাসি সম্প্রচারমাধ্যম আরটিএলকে বলেন, তাঁর মেয়ের শরীরে আটটি গুলির ক্ষত রয়েছে এবং অস্ত্রোপচার করতে হয়েছে। তিনি বলেন, ‘কেউ একটি শিশুর সঙ্গে এমন করতে পারে কীভাবে?’
শিশুটির মা বলেন, তাঁর মেয়ে মাথায় স্কার্ফ পরেছিল। এ কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষায়, ‘সে ফ্রান্সে জন্মেছে। ফ্রান্সে বসবাস করার এবং এখানে নিজের জীবন গড়ে তোলার অধিকার তার আছে।’
পুলিশের এক কর্মকর্তা জানান, সন্দেহভাজন ব্যক্তি একটি আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন, যা দিয়ে একসঙ্গে একাধিক গুলি ছোড়া সম্ভব। ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়াঁর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার।
ইউরোপের বাইরেও তরুণদের বিক্ষোভ ছড়াচ্ছে, নতুন করে যোগ হচ্ছে জার্মানি