হাড় মজবুত করতে যে তিন ধরনের পুষ্টি জরুরি

· Prothom Alo

হাড় মজবুত ও শক্ত করতে তিন ধরনের পুষ্টি খুব জরুরি—ক্যালসিয়াম, ভিটামিন ডি ও যথেষ্ট আমিষ। ক্যালসিয়াম ও ফসফেট হাড়ের প্রধান খনিজ উপাদান। প্রোটিন হাড়ের কোষগুলোকে ধরে রেখে মজবুত করে। আর ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম ঠিকভাবে শোষিত হয় না। 

Visit biznow.biz for more information.

অস্টিওপোরোসিস হলে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য আঘাতে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। বয়স্ক ব্যক্তি ও মেনোপজের পর নারীদের এ রোগের ঝুঁকি বাড়ে। অস্টিওপোরোসিস ঠেকাতে খাদ্যাভ্যাসে অবশ্যই এই তিন ধরনের খাবার রাখতে হবে।

হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ

১. ক্যালসিয়াম 

হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। দুধ, দই, কাঁটাসহ ছোট মাছ, তিল ও সবুজ শাকসবজি থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়া যায়। 

২. ভিটামিন ডি 

ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। সূর্যের আলো, তৈলাক্ত মাছ ও ডিমের কুসুম ভিটামিন ডির উৎস। ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট সেবন করা যায়।

৮০ পেরিয়েও যাঁদের স্মৃতিশক্তি অসাধারণ, তাঁদের সবার মধ্যে একটাই মিলহাড় ও পেশির সুস্থতা বজায় রাখতে যথেষ্ট প্রোটিন দরকার

৩. পর্যাপ্ত প্রোটিন

হাড় ও পেশির সুস্থতা বজায় রাখতে যথেষ্ট প্রোটিন দরকার। মাছ, ডিম, দুধ, মুরগির মাংস, ডাল ও ছোলা নিয়মিত খেতে হবে। বাদাম ও তিলে ম্যাগনেশিয়াম ও প্রোটিন আছে। 

লিনা আকতার, পুষ্টিবিদ, রাইয়ান হেলথকেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর

এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে

Read full story at source