করসেট ব্লাউজের স্টাইলিংয়ে শাড়ি-স্কার্টে আবেদন ছড়ালেন কৌশানী
· Prothom Alo

করসেট ব্লাউজ এখন ফ্যাশনে ইন। শাড়ি কিংবা স্কার্ট—দুই ধরনের পোশাকের সঙ্গেই করসেট ব্লাউজকে ভিন্নভাবে স্টাইলিং করে এই ট্রেন্ডে নতুন মাত্রা যোগ করেছেন টালিউডের অভিনেত্রী কৌশানী মুখার্জি। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাগ করে নেওয়া তাঁর দুটি লুকে ফুটে উঠেছে করসেটের দুই রকম উপস্থাপন। রইল বিস্তারিত...
করসেট -স্কার্টের জুটি
এই লুকে কৌশানী ধরা দিয়েছেন ফিউশন লুকে। তাঁর পরনে নেভিব্লু স্ট্র্যাপলেস করসেট টপ, যার পুরোটাজুড়ে রয়েছে সোনালি ও রুপালি জরির সূক্ষ্ম কারুকাজ শোভা পাচ্ছে ।
Visit asg-reflektory.pl for more information.
লতাপাতার নকশার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে লাল ফুলের মোটিফ। টপের নিচের কিনারা থেকে ঝুলে আছে রঙিন পুঁতি ও সিকুইনের ঝালর।
এর সঙ্গে রয়েছে একই রঙের ড্রেপ করা স্যাটিন স্কার্ট জুটি হয়েছে । করসেট-স্কার্টের জুটি সত্যিই নজরকাড়া। এই সুন্দর আউটফিটের সঙ্গে সুন্দরী পায়ে পরতে বেছে নিয়েছেন সিলভার গ্লিটারের পয়েন্টেড হিল।
এই লুকেও গয়না সাজের অন্যতম আকর্ষণ। গলায় বহুরঙা পাথরের চোকারে সবুজ, নীল ও গোলাপি রঙের সমাহার। সঙ্গে মানানসই কানের দুল, আংটি ও হাতে একাধিক রঙিন বালা।
মেকআপে গোলাপি আভার আইশ্যাডো, ব্লাশ আর ন্যুড লিপস্টিকে সেজেছেন। খোলা চুলে পুরোনো হলিউডি ঢঙের ঢেউখেলানো স্টাইল পুরো সাজে যোগ করেছে গ্ল্যামারের ছোঁয়া।
করসেট-শাড়ির জুটি
দ্বিতীয় লুকে কৌশানী বেছে নিয়েছেন গাঢ় লাল লেসের শাড়ি। হালকা স্বচ্ছ লেসের জমিনজুড়ে রয়েছে সিকুইনের কাজ। শাড়ির সঙ্গে তাঁর ব্লাউজের নকশাই সাজটিকে দিয়েছে আলাদা মাত্রা।
প্রচলিত লাল ব্লাউজের বদলে তিনি পরেছেন স্প্যাগেটি স্ট্র্যাপের করসেট ব্লাউজ। ব্লাউজের ভেলভেটের কাপের ওপর ঘন করে বসানো লাল পাথর ও পুঁতির কাজ, আর নিচের দিকে ঝালরের মতো নেমে এসেছে পুঁতির সারি। ব্লাউজটির ব্যতিক্রমী নকশা সহজেই নজর কাড়ে।
শাড়ি ও ব্লাউজের একই রঙের ব্যবহার পুরো সাজে তৈরি করেছে মোনোক্রম ভাইব। কৌশানীর এই লুকের আভিজাত্য আরও বাড়িয়েছে গয়না। গলায় পরেছেন কুন্দন ও পোলকির কাজ করা দুটি হার—একটি চোকার, অন্যটি লম্বা। গ
য়নায় বসানো সবুজ ও গোলাপি পাথর লাল পোশাকের সঙ্গে তৈরি করেছে দৃষ্টিনন্দন বৈপরীত্য। মেকআপে প্রাধান্য পেয়েছে স্মোকি আই, উজ্জ্বল ত্বক আর ন্যুড লিপস্টিক। চুল পেছনে টেনে নিচু পনিটেইলে বাঁধা। ফলে গয়না ও ব্লাউজের কারুকাজ বাড়তি গুরুত্ব পেয়েছে ।