আঙুল থেঁতলে গেছে মুশফিকের, তবে খেলবেন সিলেট টেস্টে
· Prothom Alo

টসের আগে ওয়ার্মআপে কিপিং করতে দেখা গেল জাকের আলীকে। তাহলে কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে লিটন দাস খেলবেন না! টসের পর জানা গেল, চোট কাটিয়ে ওঠা আজ থেকে শুরু হওয়া টেস্টে লিটন খেলছেন। তাতে একটু স্বস্তিই পাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু সেটিও যেন উড়ে গেল মুহূর্তেই।
Visit tr-sport.click for more information.
কারণ, চোটের জন্য খেলছেন না দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তাঁর জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়। গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে বল লাগে মুশফিকের। ব্যথায় কাতরে সঙ্গে সঙ্গে নেটের পাশে বসে পড়েন। প্রায় আধা ঘণ্টা মিরপুরের একাডেমি মাঠে শুশ্রূষার পর হাতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান।
গতকাল নেটে ব্যাটিংয়ের সময় চোট পান মুশফিকগতকাল মুশফিক আর ব্যাটিং করেননি। তবে এক্স–রেতে গুরুতর কিছু না পাওয়ায় তাঁর খেলার সম্ভাবনা ছিল। কিন্তু আজ সকাল অবধি আঙুলের যথেষ্ট উন্নতি না হওয়ায় তাঁকে আর একাদশে রাখা হয়নি।
সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন তানজিদজাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম আজ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে আমাদের পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন (থেঁতলে যাওয়া) ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের টেস্টে খেলতে পারবে।’
আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।