সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ২৯ অক্টোবর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কক্ষে ঢুকে তাঁকে মারধর করা হয়

অধ্যাপক কাজী আহমেদকে মারধর করার ভিডিও ফুটেজ প্রথম আলোর হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, কাজী আহমেদ নিজের কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন। এ সময় আট থেকে নয়জন লোক তাঁর কক্ষে ঢোকেন। তাঁরা কাজী আহমেদকে চেয়ার থেকে টেনে উঠিয়ে নিয়ে মারধর শুরু করেন।
বিস্তারিত পড়ুন...

Visit turconews.click for more information.

লগি-বইঠার রক্তাক্ত ২৮ অক্টোবর, দুই দশক পরও আস্থার সংকট

প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে ঘিরে লগি-বইঠা দিয়ে পেটাচ্ছেন কয়েকজন। নিথর দেহের ওপর উঠে লাফালাফির দৃশ্যও ছড়িয়ে পড়ে। চারদিকে গুলি, বোমার বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম এলাকা পরিণত হয়েছিল রণক্ষেত্রে। রাজনৈতিক সহিংসতার এমন ভয়াবহ দৃশ্য স্তম্ভিত করেছিল দেশকে।
বিস্তারিত পড়ুন...

মেট্রোরেলে একজন নজীবুর রহমানের মৃত্যু যে প্রশ্ন রেখে গেল

মেট্রোরেল

আমাদের দেশে যাঁরা খবরের কাগজ পড়েন বা দেশের অকারণ মৃত্যুর সংখ্যাগুলো মাঝেমধ্যে গণনা করেন, তাঁরা কি বলবেন আমাদের দেশে আমরা সবাই ওপরের সাধারণ নীতিগুলো মানছি? অকারণে বা অপমৃত্যুর ঘটনা আমরা অনেক দেখি কিংবা আমরা পড়ি কিংবা আমরা শুনি, কিন্তু আমাদের মনকে বা বিবেককে কি এগুলো তেমন নাড়া দেয়? নাকি আমাদের মনে হয় এই মৃত্যুগুলোয় আমাদের তো করার কিছুই ছিল না! আমরা শুধু লাশ গুনব এবং ভাবব, এ লাশ আমরা রাখব কোথায়?
বিস্তারিত পড়ুন...

ইসরায়েলে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে, প্রধানমন্ত্রী কে হবেন

জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সমর্থকদের উচ্ছ্বাস। জেরুজালেম, ২৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মঙ্গলবারের নির্বাচনে বুথফেরত জরিপে কোনো রাজনৈতিক দল কিংবা জোট সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে, এখন কী হবে? কীভাবে গড়া হবে দেশটির নতুন সরকার?
বিস্তারিত পড়ুন...

ব্রাজিলের ফুটবলাররা কেন ব্যালন ডি’অর জিততে পারছেন না

ব্রাজিলিয়ান ফুটবলে ভিনিসিয়ুসের পর রাফিনিয়া বড় তারকা হয়ে ওঠার পথে

একসময় ব্যালন ডি’অরের মঞ্চে ব্রাজিলিয়ানদের ছিল রাজকীয় উপস্থিতি। রোনালদো, রিভালদো, রোনালদিনিও, কাকা। একের পর এক নাম। একেকজন ফুটবলের জাদুকর। তাঁদের পায়ের শিল্পে মুগ্ধ হয়েছে পৃথিবী। বিশ্বসেরার সোনালি বলটাও উঠেছে তাঁদের হাতে। সেই দিন কোথায় হারিয়ে গেল!
বিস্তারিত পড়ুন...

Read full story at source