সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ৭ নভেম্বর, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit playerbros.org for more information.

সকাল থেকে রাত পর্যন্ত করছেন লাইভ ভিডিও, মানুষের বাড়িঘরেও ঢুকে যাচ্ছেন

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে লাইভ ভিডিও করছেন চীনা নারী। ৩ নভেম্বর ২০২৬

উত্তরার টেকপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘দু-এক দিনের ব্যাপার হলে হয়, কিন্তু এরা (চীনা নাগরিক) মাসের পর মাস এমন ভিডিও করে। আমরা ঘুম থেকে ওঠার আগে তারা ভিডিও করা শুরু করে। ঘুমাতে যাওয়ার সময়ও দেখি তারা ভিডিও করে। কিন্তু ভিডিওগুলো কী করে, আমরা জানি না।’ বিস্তারিত পড়ুন...

ট্রাম্পের পরাজয় কেন চীনের জন্য খারাপ খবর

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়কে বেইজিংয়ের জন্য সুখবর মনে হতে পারে। তবে চীনা বিশ্লেষকদের সতর্কবার্তা হলো, ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হওয়া ডোনাল্ড ট্রাম্প চীনের বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে পারেন। বিশেষ করে তাইওয়ান ও চিপ রপ্তানির ওপর নিয়ন্ত্রণের প্রশ্নে তাঁর নীতি আরও কঠোর হতে পারে। বিস্তারিত পড়ুন...

বিনা রক্তপাতে যুক্তরাষ্ট্রে ‘রেজিম চেঞ্জ’

ইরানের সরকার পতনের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনবরত কামান দেগে গেছেন। বোমাবাজিতে কয়েক হাজার বেসামরিক মানুষ মারা হলো। হাজার দশেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হলো। ‘সব বোমার মা’, এমন এক মারণাস্ত্র ব্যবহারের হুমকিও দেওয়া হলো। কিন্তু আট মাস পরও ইরানের সরকার বহাল তবিয়তে রয়েছে। বিস্তারিত পড়ুন...

রোনালদোর ৭ নম্বর জার্সির কী হবে

ক্রিস্টিয়ানো রোনালদো

৭ নম্বর জার্সিতে। দেশের হয়ে তাঁরা সবাই এই জার্সিতে মাঠ মাতিয়েছেন। সবাই হয়তো সর্বকালের সেরাদের কাতারে উঠে আসতে পারেননি, কেউ কেউ পেরেছেন। তবে ৭ নম্বর জার্সির যে খেলোয়াড় প্রায় সর্বজনস্বীকৃতভাবে সর্বকালের সেরাদের তালিকায় থাকেন তাঁর নামটাই বলা হয়নি। ক্রিস্টিয়ানো রোনালদো! বিস্তারিত পড়ুন...

স্পর্শের অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন

রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে

চিত্রনায়িকা পরীমনিকে স্পর্শ করার অভিযোগ অস্বীকার করেছেন দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন। বরং তিনি পরীমনির বিরুদ্ধে মুঠোফোনে কেড়ে নেওয়ার অভিযোগ করেন। রবিউল হোসাইন বলেন, পরীমনি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। সবকিছুই ভিডিওতে দেখা গেছে। বিস্তারিত পড়ুন...

Read full story at source