খাগড়াছড়িতে বিআরটিসি বাসে দুর্বৃত্তের আগুন, ভেতরে ঘুমিয়েছিলেন চালকের সহকারী
· Prothom Alo

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর চারটার দিকে জেলা সদরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।
Visit bettingx.bond for more information.
অগ্নিকাণ্ডের সময় বাসটিতে চালকের সহকারী ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে ফায়ার সার্ভিসের স্টেশনের অবস্থান। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর ১০ মিনিটের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, বাসচালকের সহকারী এর ভেতরে ঘুমাচ্ছিলেন। ভোর চারটার দিকে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। বাসচালকের সহকারী নিরাপদে রয়েছেন।
আগুনে পুড়ে যাওয়া বাস। আজ সকালে খাগড়াছড়ির মহাজন পাড়া এলাকায়খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ সময় বাসচালকের সহকারী এর ভেতরে ছিলেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।