সন্ধ্যায় সারা দিনের খবর

· Prothom Alo

শুভসন্ধ্যা। আজ শনিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা নিয়ে হট্টগোল হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় এবং শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করা নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন জেলা প্রশাসক আল-মামুন মিয়া। বিস্তারিত পড়ুন...

Visit betsport.cv for more information.

অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে বিষাক্ত সিসা ঢুকছে ভাত-খিচুড়িতে, মান দেখবে কে

অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল

ভাত রান্নার হাঁড়ি কিংবা খিচুড়ির পাতিলটি হয়তো নতুন কেনা। প্রতিদিনের মতো সেই পাত্রেই রান্না হচ্ছে পরিবারের খাবার। কিন্তু অজান্তেই সেই খাবারের সঙ্গে শরীরে সিসার মতো বিষাক্ত ধাতু ঢুকে পড়ছে, তা নিয়ে সচরাচর কেউ ভাবেন না। অথচ বাংলাদেশে তৈরি অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র নিয়ে নতুন এক গবেষণায় দেখা গেছে, এসব পাত্র থেকে সিসা খাবারে মিশতে পারে। নতুন পাত্রে এই ঝুঁকি বেশি, তবে পুরোনো পাত্রও ঝুঁকিমুক্ত নয়। বিস্তারিত পড়ুন...

দুবার নোবেলজয়ী বিরল বিজ্ঞানী তিনি, কেন তাঁকে সিসার তৈরি বদ্ধ কফিনে সমাহিত করা হলো

বিজ্ঞানী মেরি কুরি

মেরি কুরি—নামটার সঙ্গে অনেকগুলো ‘প্রথম’ জড়িয়ে আছে। তিনি প্রথম নারী নোবেলজয়ী। প্রথম দুটি নোবেল জয়ের রেকর্ড তাঁর ঝুলিতে। দুটি ভিন্ন বিষয়ে প্রথম নোবেল জেতেন তিনি। পোল্যান্ডের ওয়ারশতে ১৮৬৭ সালের ৭ নভেম্বর তাঁর জন্ম। তবে জীবনের বেশির ভাগ কেটেছে ফ্রান্সে। আজ মেরি কুরির জন্মদিন। দিনটি উপলক্ষে জগৎখ্যাত বিজ্ঞানীকে স্মরণ করে এ লেখা। বিস্তারিত পড়ুন...

হৃদয়জুড়ানো ডাবল সেঞ্চুরি

ডাবল সেঞ্চুরির পর হৃদয়ের উদ্‌যাপন

প্রায়শ্চিত্তেরও বোধ হয় নিজস্ব একটা সৌন্দর্য আছে। সেখানে অনুশোচনা থাকে, থাকে নিজেকে ফিরে পাওয়ার আনন্দ। কখনো কখনো থাকে এমন এক উদ্‌যাপন, যা দেখে মনে হয়, এতক্ষণে বুঝি নিজের সঙ্গে নিজের বোঝাপড়াটা হয়ে গেল! বিস্তারিত পড়ুন...

‘চিকিৎসক পর্যন্ত মানা করে দিয়েছেন, আর ঝগড়াটে চরিত্র করা যাবে না’

নীলাঞ্জনা নীলা

ব্যক্তিগত জীবনে যখন ঝগড়া করতাম, তখন দেখা যেত, নিজের অনুভূতিগুলো ঠিকমতো প্রকাশ করতে পারতাম না। অনেক কিছু আটকে রাখতাম। একসময় রাগ জমে গিয়ে বিস্ফোরণ হতো। তখন চিৎকার-চেঁচামেচি করে ইংরেজিতে কী কী বলতাম, সেগুলোর কোনো অর্থও থাকত না। বিস্তারিত পড়ুন...

Read full story at source