সৌদির জেদ্দায় দুর্ঘটনায় হতাহত ১৩ জন কক্সবাজারের বাসিন্দা

· Prothom Alo

সৌদি আরবের জেদ্দায় শনিবার সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ জন বাংলাদেশের কক্সবাজার জেলার বাসিন্দা। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট থেকে আজ রাতে ঢাকায় পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জেদ্দা কনস্যুলেট জানিয়েছে, দুর্ঘটনায় নিহত সাতজন বাংলাদেশি নিহত এবং ছয়জন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা তিন পরিবারের সদস্য। তিন পরিবারপ্রধানসহ চারজন সৌদি আরবের আল-আবির কোম্পানিতে কর্মরত ছিলেন। ওই কোম্পানির মক্কা শাখার ব্যবস্থাপক মো. সালমান কনস্যুলেটের কর্মকর্তাদের জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে প্রতিষ্ঠানটিতে কর্মরত চারজন বাংলাদেশি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন।

Visit turconews.click for more information.

কনস্যুলেটের প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ইয়াসির ও ইয়াযান এবং মেয়ে বুশরা মারা গেছেন। তাঁর স্ত্রী শাকিরা ও মেয়ে ইউসরা হাসপাতালে চিকিৎসাধীন।

একই গাড়িতে থাকা আলম শাহ তাঁর স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়াকে হারিয়েছেন। তবে আলম শাহ ও তাঁর ছেলে ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন। আর দুর্ঘটনায় আহত ইলিয়াস তাঁর স্ত্রী আফসানা বিবিকে হারিয়েছেন। আহত অন্যজন হলে গফুর আলম।

দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ঘণ্টায় আনুমানিক ১৬০ কিলোমিটার ছিল বলে জানা গেছে। ট্রাফিক দপ্তরের প্রাথমিক ধারণা অনুযায়ী, অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চূড়ান্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫

Read full story at source