সাজেকের বদলে রাঙামাটিতে পর্যটকের ঢল
· Prothom Alo
নভেম্বরের শুরুতেই পাহাড় আর কাপ্তাই হ্রদের নয়নাভিরাম রূপ দেখতে রাঙামাটিতে ভিড় করছেন ভ্রমণপিপাসুরা। সাজেকমুখী সড়কে অবরোধ থাকায় পর্যটকদের বড় একটি অংশ এখন বেছে নিচ্ছে রাঙামাটি শহর ও আশপাশের বিনোদনকেন্দ্রগুলো। পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছে ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক ও হ্রদের ঘাটগুলো। পর্যটকদের আনাগোনায় জমে উঠেছে হোটেল-রিসোর্টের বুকিং, ব্যস্ত সময় পার করছেন নৌকার চালকেরা। পাহাড়ি তাঁতের পোশাক, হস্তশিল্প আর মৌসুমি ফলের দোকানেও চলছে জমজমাট বেচাকেনা। দীর্ঘদিন পর এমন প্রাণচাঞ্চল্যে হাসি ফুটেছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মুখে। রাঙামাটির পর্যটন নিয়ে এই ছবির গল্প।
Visit newsbetting.bond for more information.
রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। সেতুর নিচে হ্রদের ঘাটে বেঁধে রাখা হয়েছে সারিবদ্ধ ইঞ্জিনচালিত নৌকা। পাহাড়ি তাঁতের বাহারি পোশাকের পসরা। কাপ্তাই হ্রদে নৌভ্রমণের প্রস্তুতি। ঘাটে নৌকায় ওঠার অপেক্ষায় পর্যটকদের ভিড়। ওপর থেকে দেখা কাপ্তাই হ্রদের শান্ত জলরাশি ও সবুজ দ্বীপপুঞ্জ। নীল জলের বুক চিরে ভেসে চলেছে পর্যটকবাহী নৌকা। ঘন সবুজের কোলে ঝুলন্ত সেতু। পর্যটকদের অপেক্ষায় হ্রদের পাড়ে নোঙর করে রাখা হয়েছে সারি সারি বোট। ঘরতে গিয়ে পাহাড়ি কলার স্বাদ নিতে ভোলেন না পর্যটকেরা। পাহাড়ি তাঁতের কাপড় ও রঙিন প্লাস্টিকের সুতায় বোনা নানা ধরনের ব্যাগ। পর্যটকদের নজর কাড়তে হস্তশিল্পের দোকানে সাজিয়ে রাখা হয়েছে পণ্যগুলো। রাঙামাটির পাহাড়ি জাম্বুরার বেশ কদর রয়েছে। পর্যটকদের কাছে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বড় আকারের রসালো জাম্বুরা। ভ্রমণের আনন্দ গায়ে মেখে কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে গন্তব্যের পথে এগিয়ে চলেছেন একদল পর্যটক।