ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সে পেশাদার মাস্টার্স, সিজিপিএ ২.৫০-এ আবেদন

· Prothom Alo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রফেশনাল মাস্টার অব ফিন্যান্স (এমপিএফ) প্রোগ্রামের ১৯তম ব্যাচে ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। কর্মজীবী পেশাজীবীদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, বিনিয়োগ বিশ্লেষণ ও লিডারশিপ দক্ষতা বাড়াতে ডিজাইন করা এই স্নাতকোত্তর প্রোগ্রামে ১৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।

Visit moryak.biz for more information.

উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে

কোর্সের তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধীনে পরিচালিত এই এমপিএফ প্রোগ্রাম মূলত দুই বছর মেয়াদি এবং মোট ৫১ ক্রেডিটের। এর মধ্যে ১৬টি কোর্স ও একটি প্রজেক্ট পেপার অন্তর্ভুক্ত রয়েছে। চাকরিজীবী ও পেশাজীবীদের সুবিধার কথা বিবেচনা করে ক্লাসের সময়সূচি প্রধানত শুক্র ও শনিবার এবং সপ্তাহের অন্যান্য দিনে সন্ধ্যায় রাখা হয়েছে। ওপেন ক্রেডিট সিস্টেমের সুবিধা থাকায় শিক্ষার্থীরা তাঁদের সুবিধামতো কোর্স বেছে নেওয়ার সুযোগ পান। এ ছাড়া আগের শিক্ষাগত ফলাফলের ভিত্তিতে কোর্স ওয়েভারের সুযোগ, সিএফএ স্কলারশিপের সুবিধা এবং ৯টি এসিসিএ এক্সাম পেপার ছাড় পাওয়ার বিশেষ সুযোগ রয়েছে এই প্রোগ্রামে। অন্যদিকে এসিসিএ চার্টার হোল্ডাররা মোট ৭টি কোর্স ওয়েভার পাবেন।

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ

আবেদনের যোগ্যতা

প্রোগ্রামটিতে আবেদন করতে প্রার্থীদের যেকোনো বিষয়ে ন্যূনতম ২.৫০ (৪.০০-এর মধ্যে) সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনে কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি আবেদনকারীদের কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পেশাদার যোগ্যতাসম্পন্ন প্রার্থী এবং সিএফএ ইনস্টিটিউট, এসিসিএ গ্লোবাল, আইসিএবি, আইসিএসবি ও আইসিএমএবির সদস্যদের জন্য লিখিত ভর্তি পরীক্ষা ও অভিজ্ঞতা শিথিলযোগ্য এবং তাঁরা বিশেষ অগ্রাধিকার পাবেন। ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনে ইংরেজি এমসিকিউ ২০%, গণিত এমসিকিউ ২০%, অনুবাদ ১০%, প্যাসেজ ১৫%, প্যারাগ্রাফ ১৫% এবং ভাইভা-ভোসি ২০% নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে শুরু হচ্ছে এআই বিষয়ক সার্টিফিকেট কোর্স

আবেদনের সময়

আবেদনের নির্ধারিত শেষ তারিখ ১৭ নভেম্বর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ২,৫০০ টাকা আবেদন ফি প্রদান করে ফরম পূরণ করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য বাণিজ্য অনুষদের এমবিএ ভবনের ৪র্থ তলার ৪০০৫ নম্বর রুমে বা ০১৭২৫২৮৮২৫০, ০১৯১৪৩৭৯২৩০ ও হোয়াটসঅ্যাপ ০১৭২৬৮৩৩০৮৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিস্তারিত

Read full story at source