পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় আমিনুল ইসলাম

· Prothom Alo

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম। আজ এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

Visit tr-sport.bond for more information.

হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে পরামর্শ দেবেন আমিনুল।

তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে লাহোর কালান্দার্স। আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আমিনুল। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কও ছিলেন। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরিও করেন আমিনুল।

তরুণ প্রতিভা খুঁজে বের করা এবং তাদের পরিচর্যার জন্য তৃণমূল ও হাই-পারফরম্যান্স কার্যক্রমের মাধ্যমে পরিচিতি পেয়েছে লাহোর কালান্দার্স। ২০১৬ সাল থেকে পিএসএলে খেলছে লাহোর। দলটি সব মিলিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তিনবার।

Read full story at source