এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি

· Prothom Alo

‘মা, ভালুকটা বলল, ও আমার সবচেয়ে ভালো বন্ধু!’ সন্ধ্যা সাতটায় পাঁচ বছরের তিশার (ছদ্মনাম) কথা শুনে মা হাসলেন; কিন্তু একটু থমকেও গেলেন কিছুটা। এই খেলনা তো শুধু গান গায় না, উত্তরও দেয়!

Visit casino-promo.biz for more information.

এগুলো হলো এআই খেলনা বা কথোপকথনক্ষম চ্যাটবট খেলনা (এআই টয়)। ভেতরে ইন্টারনেট সংযুক্ত এআই, তাই শিশুর যেকোনো প্রশ্নের উত্তর সে বানিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের পিআইআরজি এডুকেশন ফান্ড চারটি এআই খেলনা পরীক্ষা করে জানিয়েছে, পরীক্ষিত সব কটিই বাড়ির বিপজ্জনক জিনিস। যেমন দেশলাই, ছুরি বা প্লাস্টিকের ব্যাগ কোথায় পাওয়া যাবে, তা বলে দিয়েছে। এমন একটি টেডি বিয়ার খেলনা বিক্রি সাময়িকভাবে বন্ধও করা হয়।

ঝুঁকিটা কোথায়

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের প্রথম পদ্ধতিগত গবেষণা বলছে, মানুষের মতো কথা বলা এসব খেলনার ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ ও নিরাপত্তাচিহ্ন দরকার। কারণ, এগুলো তৈরির সময় শিশুর মানসিক নিরাপত্তার কথা সব সময় ভাবা হয়নি। আবার দ্য কনভারসেশনে ছয়টি খেলনার মূল্যায়নে গবেষকেরা লিখেছেন, ছোট শিশুদের জন্য বোঝা কঠিন যে খেলনাটা ‘জীবিত’ নয়, আর অনেক খেলনার ব্যবসা-মডেল নির্ভর করে শিশু কতক্ষণ কথা বলছে, তার ওপর। ব্যক্তিগত কথাও জমা হতে পারে।

অভিভাবকদের করণীয়

  • এমন খেলনা ঘরের সবাই দেখে, এমন জায়গায় রাখুন। 

  • শিশু কী বলছে ও খেলনা কী বলছে, মাঝেমধ্যে নিজে শুনুন। 

  • শিশুকে ব্যক্তিগত তথ্য না বলার নিয়ম শেখান।

    এসব খেলনা শিশুর কল্পনাশক্তি বাড়াচ্ছে, নাকি কেড়ে নিচ্ছে?

  • লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

Read full story at source