তাঁর সঙ্গে সংঘর্ষে স্ট্রাইকারের মৃত্যু, শাস্তি হিসেবে ১২ ম্যাচ নিষিদ্ধ সেই গোলকিপার

· Prothom Alo

আহা, জীবন!

চলতি মাসের শুরুতে স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে এফসি আন্দোরার গোলকিপার হেসুস ওউনোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে হাসপাতালে মারা যান তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগুয়েল। অনিচ্ছাকৃত দুর্ঘটনায় মর্মান্তিক সেই মৃত্যুর পর ওউনো নিজেকে ক্ষমা করতে পারেননি। সে ঘটনার পর আর কোনো ম্যাচই খেলতে নামেননি। আন্দোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, ২৫ বছর বয়সী ওউনো আর কখনো ফুটবলে ফিরবেন কি না, সন্দেহ আছে সেটা নিয়েও।

Visit amunra.qpon for more information.

এই অনিশ্চয়তার মধ্যেই ভেসে এল নিশ্চিত একটি খবর। ওউনো শাস্তি পাবেন জানাই ছিল। গতকাল সেটাই জানিয়ে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। ১২ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে ওউনোকে।

শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ‘রেফারির প্রতিবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ করা তথ্যের ওপর’ ভিত্তি করেই তাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছিল, ‘খেলা চলাকালে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষ খেলোয়াড়ের বুকে পা দিয়ে সজোরে আঘাত করার’ অপরাধে ওউনোকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। কমিটির বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ঘটনার মর্মান্তিক পরিণতিতে হেসুস দে মিগুয়েল আলামেরার মৃত্যুর বিষয়টি সবারই জানা।’

ওউনোকে সর্বোচ্চ শাস্তিই দেওয়া হয়েছে জানিয়ে শৃঙ্খলা কমিটি আরও বলেছে, ‘বর্ণিত আচরণের ধরন এবং পারিপার্শ্বিক পরিস্থিতির’ কারণে ‘সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ১২ ম্যাচের নিষেধাজ্ঞা যুক্তিযুক্ত’।

ওউনোর আঘাতে মাঠেই মারাত্মকভাবে আহত হন মিগুয়েল। ছবিতে দেখা যাচ্ছে আঘাত পাওয়ার পরই লুটিয়ে পড়েন তিনি

সেই ম্যাচটি আবার আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। যোগ করা সময়ের সপ্তম মিনিটে ঘটনাটি ঘটার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বলেছে, ‘এর ফলে মর্মান্তিক ওই ঘটনা ঠিক যে মুহূর্তে ঘটেছিল, সেখান থেকে আবার খেলা শুরু করার বিষয়টি এড়ানো সম্ভব হলো।’ ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগপর্যন্ত দুই দল ২-২ গোলে সমতায় ছিল এবং এখন সেই ফলই বহাল থাকবে। ফেডারেশনের কমিটি জানিয়েছে, ‘এই ঘটনার অস্বাভাবিক ও মর্মান্তিক পরিস্থিতি বিবেচনায় এটিই ছিল সবচেয়ে সম্মানজনক পদক্ষেপ।’

করাচি থেকে ঢাকা—২১ বছর পর আবারও সেই পাকিস্তান-বাধা পেরিয়ে ফাইনালের হাতছানি

২ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হয়। পরদিন হাসপাতালে মারা যান মিগুয়েল। ৪ নভেম্বর ওউনোর ক্লাব তাঁর পক্ষে একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, ওউনো জীবনের ‘সবচেয়ে কঠিন দিনগুলো’ পার করছেন ও মিগুয়েলের মৃত্যুতে ‘প্রচণ্ড কষ্ট’ অনুভব করছেন।

দ্রুত হাসপাতালে নিয়েও মিগুয়েলকে বাঁচানো যায়নি

গত বৃহস্পতিবার আন্দোরার কোচ মানসো জানান, ওই ঘটনার পর ইকুয়েটোরিয়াল গিনি জাতীয় দলের এই গোলরক্ষক ফুটবলে আর ফিরবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। অর্থাৎ তাঁর না–ফেরার শঙ্কাও আছে। মানসো এ নিয়ে বলেন, ওউনো বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে ‘যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি সম্পূর্ণ স্বাধীন’। মানসো যোগ করেন, ‘আমাদের কাজ হলো সব রকমভাবে তাঁকে সমর্থন দেওয়া এবং তাঁর পাশে থাকা।’

আন্দোরা কোচের ভাষায়, ‘আমরা তাঁকে নিজের মতো থাকার সুযোগ দেব, যাতে সে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজেকে পুরোপুরি স্বাধীন মনে করে। সে ফিরতে চায় কি না, কিংবা কবে ফিরবে সে বিষয়ে। যখন সে এ সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে সত্যিকার অর্থে প্রস্তুত মনে করবে, তখনই নেবে।’

আর্জেন্টিনায় ৩০ বছর পর হারকে কেন পাত্তা দিচ্ছেন না স্কালোনি

Read full story at source