পর্যটন খাতে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ: এক মঞ্চে ১৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিয়োগদাতারা

· Prothom Alo

পর্যটন ও আতিথেয়তা শিল্পে দক্ষ জনশক্তি তৈরি এবং তরুণদের কর্মসংস্থান বাড়াতে ঢাকায় দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১২ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এ আয়োজন করা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

আইএলওর ‘প্রোগ্রেস’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থী ও নবীন স্নাতকদের সামনে পর্যটন খাতের কর্মসংস্থানের সুযোগ তুলে ধরা। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করাও ছিল এর উদ্দেশ্য।

Visit h-doctor.club for more information.

নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন, বিনোদন ভাতা নিয়ে যে নির্দেশনা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার অ্যালেক্সিয়াস চিচাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুতাসিম বিল্লাহ ফারুকী।

প্রধান অতিথির বক্তব্যে সচিব নূরুন্নাহার চৌধুরী বলেন, পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে অবকাঠামোর পাশাপাশি দক্ষ ও সেবামুখী জনবল তৈরি জরুরি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার ব্যবধান ঘোচাতে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।

জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫

অনুষ্ঠানে দেশের ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন স্নাতক ও শিক্ষকেরা অংশ নেন। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ। অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য ডিজিটাল মাধ্যমে সিভি জমার ব্যবস্থাও রাখা হয়েছিল।

দিনব্যাপী এ আয়োজনে কর্মসংস্থান, দক্ষতা ও পেশাগত চ্যালেঞ্জ নিয়ে সাতটি বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শেরাটন ঢাকা, ইউএস-বাংলা এয়ারলাইনস, দ্য বেঙ্গল ট্যুরসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীরা এতে অংশ নেন। বক্তারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের ওপর গুরুত্ব দেন।

আয়োজকদের মতে, এ যৌথ উদ্যোগ পর্যটনে দক্ষ জনশক্তি তৈরি এবং নারী ও তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন

Read full story at source