ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুকদের ৬ নির্দেশনা, পুনর্নিরীক্ষণে আবেদনকারী শিক্ষার্থীদের যে পরামর্শ
· Prothom Alo

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে আবেদন ১১ নভেম্বর থেকে চলছে। অনলাইনে এই শিক্ষাবর্ষের আবেদন শেষ হবে ২৫ নভেম্বর রাতে। পাঁচটি ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ ও ‘আইবিএ ইউনিট’।
Visit asg-reflektory.pl for more information.
এদিকে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি–ইচ্ছুকদের জন্য ছয়টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদেরও আবেদন সম্পন্ন করাসহ দুটি পরামর্শ দেওয়া হয়েছে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে।
ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ছয় বিশেষ নির্দেশনা
১. অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীদের নিজে ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো কারণে নিজে আবেদন করা সম্ভব না হলে, অন্য কেউ আবেদন করার সময় শিক্ষার্থীকে পাশে থেকে আবেদনপ্রক্রিয়াটি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভুলের কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
২. আবেদন করার সময়ের সঙ্গে পরীক্ষার আসন বিন্যাসের কোনো সম্পর্ক নেই। আবেদন গ্রহণের শুরুর তারিখে আবেদন করা এবং শেষ তারিখে আবেদন করা দুজন শিক্ষার্থীর আসন একই কেন্দ্রের একই কক্ষে হতে পারে।
৩. শিক্ষার্থীরা প্রতিটি পৃথক ইউনিটে আবেদন করার সময় সংশ্লিষ্ট ইউনিটের জন্য আলাদাভাবে পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র নির্বাচন করতে পারবে। তবে চারুকলা ও আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র শুধু ঢাকা শহরে থাকবে।
বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের বিষয় নিয়ে কেন পড়বেন৪. আবেদনকারী শিক্ষার্থী ব্যাংকে অথবা অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার পর তার ড্যাশবোর্ডের সংশ্লিষ্ট ইউনিটে ক্লিক করে Pay Slip অথবা ফি প্রাপ্তি রসিদ ডাউনলোড করলে আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।
৫. কোনো বিভাগীয় শহরে পরীক্ষার আসন সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই। কোনো একটি বিভাগীয় শহরকে পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচনকারী সব শিক্ষার্থীর পরীক্ষা ওই বিভাগীয় শহরেই গ্রহণ করা হবে (চারুকলা ও আইবিএ ইউনিট ব্যতীত)।
৬. ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি–সংক্রান্ত কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে (যেমন: Facebook, Twitter, WhatsApp বা LinkedIn) প্রচার করে না। ভর্তি–সংক্রান্ত সব তথ্য শুধু ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই সঠিক তথ্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের পরিবর্তে উপরোক্ত ওয়েবসাইটে প্রকাশিত তথ্য ও নির্দেশাবলি অনুসরণ করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া যাচ্ছে।
বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদনশিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেনফলাফল পুনর্নিরীক্ষণ: বিশেষ বিজ্ঞপ্তি
১.
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে কর্তৃপক্ষ বলেছে, ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য অপেক্ষা না করে, যাদের আবেদনের ন্যূনতম যোগ্যতা আছে, তাদের অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে, সে অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
২. যেসব শিক্ষার্থী কোনো ইউনিটে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করেছেন, কিন্তু পেমেন্টের তথ্য এখনো সিস্টেমে আপডেট হয়নি, তাঁদের পুনরায় পেমেন্ট না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এ ক্ষেত্রে লগইন করার পর পেমেন্ট পুনরুদ্ধার মেনুতে গিয়ে SSLCommerz থেকে প্রাপ্ত Transaction ID প্রবেশ করিয়ে পেমেন্টের তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি