ইউপি নির্বাচন: প্রথম ধাপে ১০২৬টিতে ভোট
· Prothom Alo

পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সভায় কোন ধাপে কতটি ইউপির ভোট হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের সভার সিদ্ধান্তের বিষয় তুলে ধরেন।
Visit casino-promo.biz for more information.