রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

· Prothom Alo

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল পড়ে আছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

Visit extonnews.click for more information.

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, প্রধান ফটকে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ফোন করে জানান, সেখানে দুটি ককটেল পাওয়া গেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।

অবিস্ফোরিত অবস্থায় পড়ে আছে একটি ককটেল

প্রক্টর আরও বলেন, ‘এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফোন করে বলেন, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে। অন্যথায় পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে। মূলত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের মধ্যে তিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’

অবিস্ফোরিত ককটেলটি উদ্ধারের জন্য পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর মাহবুবর রহমান।

এ বিষয়ে কাজলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ বলেন, ‘বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং আরেকটি অক্ষত অবস্থায় পড়ে আছে। আমাদের বিশেষজ্ঞ দল এলে সেটি উদ্ধার করা হবে।’

এদিকে ককটেল বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা জড়ো হন। এ সময় ছাত্রদলের একদল নেতা-কর্মী ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন।

Read full story at source