হেমন্তের হাওয়ায় দুলছে লাল–গোলাপি-বেগুনি অর্কিড কাঞ্চন

· Prothom Alo

হেমন্তের মৃদু বাতাসে গাছগুলোর সঙ্গে দুলছে পাতা ও ফুল। ঘন সবুজ পাতার ফাঁকে লাল–গোলাপি-বেগুনি রঙের অর্কিড কাঞ্চনগুলো নজর কাড়ে সহজেই। মৌলভীবাজার শহরসংলগ্ন মনু নদের পাড়ে শান্তিবাগ ওয়াকওয়েতে এ সময়ে ফুটেছে এসব ফুল।

Visit catcrossgame.com for more information.

বছরের এই মৌসুমে প্রকৃতিতে তেমন ফুল দেখা যায় না। দু-একটি কাঠগোলাপ, শিউলি কিংবা অন্য প্রজাতির গাছে অল্প কিছু ফুল ফুটলেও সেগুলো চোখে পড়ার আগেই ঝরে পড়ে ঘাসের বুকে। এই সময়ে মনু নদের পাড়ে সৌন্দর্য বিলানোর একক ভার যেন পড়েছে অর্কিড কাঞ্চনগুলোর ওপর।

রাধাচূড়ার রঙে বদলে গেছে চেনা পথ

শান্তিবাগ ওয়াকওয়েটিতে প্রাণ ভরে শ্বাস নেন মৌলভীবাজার শহরের বাসিন্দারা। তাঁরা সকাল-সন্ধ্যায় এখানে অবসর যাপনে আসেন। আর তাঁদের চোখে এখন অকাতরে মুগ্ধতা বিলিয়ে যাচ্ছে কাঞ্চন অর্কিড।

অর্কিড কাঞ্চন দেখতে অনেকটা রক্ত কাঞ্চন ফুলের মতো। এর পাপড়িগুলো একটু চওড়া, রং লাল বা গোলাপি-বেগুনি। মাঝের পাপড়িটি তুলনামূলক গাঢ় লালচে। ডালের আগায় থোকায় থোকায় ফুল ফোটে। ফুলগুলো গন্ধহীন হলেও দেখতে আকর্ষণীয়।

ওয়াকওয়ের পাশে মুগ্ধতার পসরা সাজিয়েছে অর্কিড কাঞ্চন

কয়েক দিন ধরেই গাছগুলোতে বিচ্ছিন্নভাবে ফুটছে ফুল। শুরুতে একটি-দুটি করে দেখা গেলেও এখন অধিকাংশ ডালে এখন ফুলের সমারোহ। গত রোববার দুপুরের দিকে মৌলভীবাজারের আকাশ কিছুটা মেঘ জমেছিল, এর ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছিল সোনা রোদ। সেই রোদে গা এলিয়ে মুগ্ধতা ছড়াচ্ছিল একেকটি ফুল।

ওয়াকওয়েটিতে কয়েকজনকে মুগ্ধতার ঘোরে ফুলগুলোর ছবিও তুলতে দেখা যায়। কাছেই ফুল না ছেঁড়ার অনুরোধ জানিয়ে লাগানো হয়েছে স্টিকার। তবে নির্দেশনাটি কেউ কেউ মানছেন না বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দাদের কয়েকজন। তাঁদের দাবি, অনেক অসচেতন ব্যক্তি প্রায়ই ছিঁড়ে নিয়ে যান এসব ফুল।

ফুলগুলো গন্ধহীন হলেও দেখতে আকর্ষণীয়। প্রতিটি ফুল প্রায় ১২ সেন্টিমিটার চওড়া

ফুল ছেঁড়াকে নিরুৎসাহিত করে স্থানীয় কবি ও সংগঠক মুজাহিদ আহমদ বলেন, ‘অর্কিড কাঞ্চন লাবণ্যের ফুল। নিঃশব্দে ফোটা এই ফুলের দিকে চোখ পড়লে এমনিতেই মন ভালো হয়ে যায়। ভোরের মোহনীয়তায় মিলেমিশে এসব অর্কিড মনকে স্নিগ্ধ করে। তবে কষ্টের জায়গা হলো, অনেকে ফুল ছিঁড়ে নিয়ে যান। আমাদের উচিত এ সৌন্দর্য রক্ষায় সম্মিলিতভাবে চেষ্টা করা।’

কাঞ্চন প্রজাতির গাছের পাতা আগার দিকে দুই ভাগে বিভক্ত। দেখতে অনেকটা প্রজাপতির ডানা বা উটের খুরের মতো। পাতায় সবুজ ও হালকা হলুদ রঙের ছোপ থাকে।

অর্কিড কাঞ্চন সাধারণত হেমন্তের শেষ থেকে শীত ও বসন্তকাল পর্যন্ত, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ মাসে ফোটে। ফুল ফোটার জন্য পর্যাপ্ত রোদ প্রয়োজন।

ফুলটি তেমন নজরকাড়া নয়, তবু ঘ্রাণ ছড়িয়ে থমকে দেয় পথিককে

Read full story at source