বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা

· Prothom Alo

২০১৯ ও ২০২৩ সালে ফিফা সভাপতি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০২৭ সালের নির্বাচনেও তেমন কিছুর আশা হয়তো করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাড় পাচ্ছেন না তিনি। ফিফা সভাপতি নির্বাচনে যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা।

Visit catcross.org for more information.

গতকাল বুধবার ছিল সুইজারল্যান্ডের জুরিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফিফা জানিয়েছে, দিয়ালো ও তাশিমা—দুজনই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থী হতে তাঁদের প্রত্যেকের পক্ষে পাঁচটি সদস্যদেশের ফুটবল ফেডারেশনের সম্মতিপত্রও জমা পড়েছে।

২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফার ২১১ সদস্যদেশের ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি। তবে এখনো প্রার্থীদের চূড়ান্ত অনুমোদন দেয়নি ফিফা। মনোনয়নপত্রগুলো যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে নির্বাচনী কমিটির কাছে। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটি জানাবে, কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন।

ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালো

প্রার্থীদের যোগ্যতা ও সততা যাচাইয়ের দায়িত্বে রয়েছে তিন সদস্যের একটি কমিটি। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে পরে সুইজারল্যান্ডের লুজানে অবস্থিত ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করার সুযোগও রয়েছে।

ইনফান্তিনোর বিরুদ্ধে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্যোগের পেছনে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সমর্থন রয়েছে। গত জুলাইয়ে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি গোপন পরিকল্পনার কথা প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়। তীব্র প্রতিক্রিয়ার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসেন ইনফান্তিনো।

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী কারা

ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ৬৩ বছর বয়সী ফিলিপ দিয়ালো। ফুটবলে কাজ করছেন ১৯৯২ সাল থেকে। একসময় নঁতের একাডেমিতে খেলেছেন। ফিফার বিরোধ নিষ্পত্তি চেম্বারে বিচারক হিসেবেও দুই দশকের বেশি সময় দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার প্যারিসে নিজের প্রার্থিতা ঘোষণা করে দিয়ালো বলেছেন, অন্য মহাদেশগুলোর কাছ থেকেও তিনি সমর্থনের জোরালো ইঙ্গিত পেয়েছেন। ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ানোর ব্যাপারে তাঁকে প্রথম উৎসাহিত করেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ডেবি হিউইট।

সাবেক ফুটবলার ও প্রশাসক কোজো তাশিমা

অন্যদিকে ৬৮ বছর বয়সী কোজো তাশিমা ফিফা সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়া প্রথম জাপানি। ১৯৭৯ থেকে ১৯৮০ সাল পর্যন্ত জাপানের হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। পরে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান হন। ২০১৫ সাল থেকে ফিফার নির্বাহী কমিটিতেও আছেন।

প্রার্থিতা ঘোষণার সময় তাশিমা বলেছেন, ‘এটা জেতা বা হারার বিষয় নয়। জাপানের ফুটবল যে সততা, সুস্থতা ও নৈতিকতার চর্চা করে এসেছে, তা বিশ্বের কাছে তুলে ধরাই আমার লক্ষ্য। ফিফার এখন এই মূল্যবোধগুলোই প্রয়োজন।’

দিয়ালো অবশ্য তাশিমাকে নিজের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তবে ইনফান্তিনোকে সরাতে দুজন কীভাবে একসঙ্গে কাজ করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হোঁচট, চাপে পড়তে পারেন ইনফান্তিনো

Read full story at source