মোহাম্মদ আব্বাস: ১২৫ কিমি গতির পেসার, উইকেট শিকারে সবার ওপরে

· Prothom Alo

চামড়ার কারখানায় কাজ করেছেন। জীবিকার তাগিদে ওয়েল্ডিংও করেছেন কিছুদিন। ছিলেন একটি আইনজীবী প্রতিষ্ঠানের সহকারী। সেখান থেকে ক্রিকেটার হয়ে টেস্ট অভিষেক। আর অভিষেকের দ্বিতীয় বলেই উইকেট! গল্পটা শুনলে মনে হবে সিনেমার চিত্রনাট্য। কিন্তু মোহাম্মদ আব্বাসের গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশটি এখনো বাকি।

Visit casino-promo.biz for more information.

পাকিস্তান ক্রিকেটে পেসার মানেই সাধারণত গতি, আগ্রাসন আর আগুনঝরা বোলিং। ওয়াকার ইউনিস, শোয়েব আখতার কিংবা মোহাম্মদ সামিরা সেই ধারার প্রতিনিধি। কিন্তু আব্বাস যেন অন্য জগতের মানুষ। ঘণ্টায় ১২৫ থেকে ১৩০ কিলোমিটার গতিতে বল করেন। তাঁর আসল অস্ত্র গতি নয়, লাইন ও লেংথ। প্রতিটি বল যেন মেপে মেপে ফেলা।

প্রাচীন গ্রিসের গল্পকার ঈশপের কচ্ছপ ও খরগোশের গল্প মনে আছে? দ্রুতগতির খরগোশকে হারিয়ে দিয়েছিল ধীরস্থির কচ্ছপ। আব্বাসের ক্রিকেটও যেন সেই গল্পেরই পুনরাবৃত্তি।

রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ে ৬ উইকেট নিয়েছেন আব্বাস। চলতি বছর পাকিস্তানের শেষ টেস্টও এটি। আর তাতেই সামনে এসেছে অবিশ্বাস্য এক পরিসংখ্যান। ২০২৬ সালে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে সব দলের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এই পাকিস্তানি পেসার। ৮ টেস্টের ১৪ ইনিংসে তাঁর শিকার ৩৯ উইকেট। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের জশ টাংয়ের চেয়ে ৬ উইকেট বেশি। তালিকার পরের দিকে আছেন মিচেল স্টার্ক, ৬ টেস্টে ৩২ উইকেট।

আব্বাসের বোলিং দর্শনটা বুঝতে হলে রাওয়ালপিন্ডি টেস্টের দিকে তাকাতে হবে। দ্বিতীয় দিনে চোট পেয়ে ছিটকে যান পেসার সাকিব খান। চার পেসার থেকে পাকিস্তান নেমে আসে তিন পেসারে। এরপর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে একাই ৩৪ ওভার বোলিং করেন আব্বাস। দুই ইনিংস মিলিয়ে তাঁর বোলিং ৪৮ ওভার। সঞ্চালক জয়নব আব্বাস জানাচ্ছিলেন, শুধু আগের দিনই করেছেন ২৫ ওভার।

এমন পরিশ্রম অবশ্য নতুন নয় তাঁর জন্য। গত ১০ বছরে এক টেস্টে পাকিস্তানের পেসারদের সবচেয়ে বেশি ওভার বোলিং করার ১০টি নজিরের পাঁচটিতেই আছেন আব্বাস।

রাওয়ালপিন্ডি টেস্টে ৬ উইকেট নিয়েছেন আব্বাস

চলতি বছর টেস্টে সবচেয়ে বেশি বলও করেছেন তিনি। ৮ টেস্টের ১৪ ইনিংসে ১ হাজার ৮৪৭টি বৈধ ডেলিভারি। পেসার ও স্পিনার মিলিয়ে সবার ওপরে। দ্বিতীয় স্থানে জশ টাং (২০২ ওভার), তৃতীয় হাসান মাহমুদ (২০১.৪ ওভার)।

সাবেক পাকিস্তান অধিনায়ক সালমান বাট তাঁকে পরিচয় করিয়ে দিয়েছেন ‘পাকিস্তানের বোলিং মেশিন’ হিসেবে। কেন, সেটি বুঝতে নিশ্চয়ই আর ব্যাখ্যার প্রয়োজন নেই।

বাটকে আব্বাস জানিয়েছেন, তাঁর বোলিংয়ের অনুপ্রেরণা গ্লেন ম্যাকগ্রা, শন পোলক ও মোহাম্মদ আসিফ। গতির প্রতিযোগিতায় না গিয়ে তাঁদের মতো লাইন ও লেংথে মনোযোগ দিয়েছেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের মন্থর পিচে বোলিং করতে গিয়েই তৈরি হয়েছে এই ধৈর্য। উইকেট পেতে অপেক্ষা করতে হয়। আর সেই অপেক্ষার অভ্যাসই তাঁকে তৈরি করেছে।

৯০ রানের লক্ষ্য, পাকিস্তান জিতল ১৩ ওভারেই

ফিটনেস ধরে রাখতেও বেশ সচেতন আব্বাস। খাদ্যাভ্যাস ও বিশ্রামের মধ্যে সমন্বয় করেন। ম্যাচের দিন কী খাবেন, সেটিও আগে থেকে ঠিক করা থাকে। রাওয়ালপিন্ডি টেস্ট শেষে জানিয়েছেন, অন্তত দুই সপ্তাহ বিশ্রাম নেবেন।

আব্বাসের এই সাফল্যের আরেকটি দিক আছে। এ বছর পাকিস্তানের পেসাররা টেস্টে নিয়েছেন ১১৮ উইকেট। ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। গত দুই দশকে এক বছরে পাকিস্তানের পেসারদের এটাই সর্বোচ্চ উইকেট। ১২ জন পেসার মিলে এই কীর্তি গড়েছেন। অথচ দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি খুররম শাহজাদের শিকার ৪ টেস্টে ১৮ উইকেট। আব্বাসের অর্ধেকও নয়।

ইংরেজিতে একটা কথা আছে, ‘স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস’। পাকিস্তানের পেস বোলিংয়ে গতির যে দীর্ঘদিনের রাজত্ব, তার মধ্যে দাঁড়িয়ে আব্বাস যেন অন্য এক বার্তা দিচ্ছেন। সবাই যখন খরগোশ হতে চায়, তখন কচ্ছপ হয়েও যে দৌড় জেতা যায়, আব্বাস সেটাই আবার মনে করিয়ে দিলেন।

আর্সেনাল–সিটির লড়াইয়ের মধ্যে এক পাকিস্তানি ক্রিকেটার

Read full story at source