মায়ের কাছে চলে গেল দেড় বছরের দগ্ধ মাহাবও

· Prothom Alo

শিশুটির নাম আর এস রহমান মাহাব। দেড় বছর বয়স। রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার আবাসিক ভবনে গ্যাসের আগুনে দগ্ধ হয়েছিল সে। বাঁচানো গেল না শিশুটিকে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মাহাব।

Visit asg-reflektory.pl for more information.

একই আগুনে দগ্ধ হয়েছিলেন মাহাবের মা সাবা (৩০)। গতকাল শুক্রবার মারা যান তিনি। পরদিনই মায়ের কাছে চলে গেল শিশু মাহাবও। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে দুজনের মৃত্যু হলো।

দগ্ধ পাঁচজনের চিকিৎসা চলছিল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সেখানেই মারা যায় সে। এর আগে গতকাল বিকেল সাড়ে চারটায় একই হাসপাতালে মারা যান সাবা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। শিশু মাহাবের পুড়েছিল ৫৭ শতাংশ।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ার নামের একটি ১০তলা আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। এ ঘটনায় শিশু মাহাবসহ পাঁচজন দগ্ধ হন। তাঁদের সবাইকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রাতে ভুল করে চালু রাখেন গ্যাসের চুলা, সকালে আগুন জ্বালাতেই দগ্ধ নারীর মৃত্যু

প্রতিবেশী সুমনের ভাষ্য, আগের রাতে রান্নার জন্য চুলা জ্বালিয়েছিলেন বাসার লোকজন। কিন্তু তখন গ্যাস না থাকায় রান্না করা সম্ভব হয়নি। পরে চুলা বন্ধ করতে ভুলে যান তাঁরা। রাতের কোনো এক সময় গ্যাস সরবরাহ শুরু হলে তা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। পরদিন সকালে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায় এবং মুহূর্তে বাসায় ছড়িয়ে পড়ে।

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, কাঁঠালবাগান এলাকায় দগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে আবদুর রহমানের (৩২) শরীরের ৬ শতাংশ, সানজিদার (২০) ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের (৫০) শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

আবদুর রহমানের মা রহিমা বেগম জানান, আবদুর রহমান একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। স্ত্রী সাবা ও সন্তান রেহমানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। সামসুন নাহার ও তাঁর মেয়ে সানজিদা ওই বাসায় সাবলেট থাকতেন।

কাঁঠালবাগানে ফ্ল্যাটে আগুন, দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক

Read full story at source