নতুন স্নাতকদের জন্য ঢাকায় শিক্ষকতার সুযোগ, প্রভাষক নেবে ড্যাফোডিল কলেজ

· Prothom Alo

রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠান ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা’ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ঢাকা ক্যাম্পাসের জন্য ৭টি বিষয়ে জনবল নিয়োগ দেবে। চাকরিটি খণ্ডকালীন এবং অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

Visit saltysenoritaaz.com for more information.

নতুনদের জন্য শিক্ষকতা পেশায় ক্যারিয়ার গড়ার সুযোগ

উচ্চশিক্ষা শেষ করে সারা দেশের শিক্ষিত তরুণেরা একটি ভালো চাকরির আশায় ঢাকায় ভিড় জমান। তীব্র প্রতিযোগিতার এই শহরে অভিজ্ঞতা ছাড়া শুরুতেই একটি মানসম্মত চাকরি পাওয়া সহজ ব্যাপার নয়। তবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সদ্য স্নাতক পাস করা তরুণদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে। কারণ, এখানে সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীদেরও আবেদনে উৎসাহিত করা হয়েছে।

চাকরিটি খণ্ডকালীন হওয়ায় এবং সপ্তাহে ২ দিন ছুটি থাকায় প্রার্থীরা এখানে শিক্ষকতার পাশাপাশি নিজেদের উচ্চশিক্ষা বা অন্যান্য পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। পাশাপাশি দেশের একটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এনসিটিবি কারিকুলামে (বাংলা ও ইংরেজি ভার্সন) পাঠদানের বাস্তব অভিজ্ঞতা ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে যে দক্ষতা অর্জিত হবে, তা ভবিষ্যতে শিক্ষকতা পেশায় দীর্ঘমেয়াদি ক্যারিয়ার ও আর্থিক স্থিতিশীলতা গড়তে শক্ত ভিত তৈরি করবে।

যেসব বিষয়ে প্রভাষক নিয়োগ দেওয়া হবে

১. পদার্থবিজ্ঞান

২. রসায়ন

৩. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

৪. হিসাববিজ্ঞান

৫. বাংলা

৬. উচ্চতর গণিত

৭. জীববিজ্ঞান

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে (পদার্থবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/আইসিটি, গণিত, জীববিজ্ঞান, বাংলা এবং হিসাববিজ্ঞান) ভালো ফলাফলসহ ন্যূনতম স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রার্থীদের সর্বোচ্চ ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে শূন্য থেকে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং নতুন প্রার্থীদেরও আবেদনে উৎসাহিত করা হয়েছে।

১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়া

বয়সসীমা ও অন্যান্য দক্ষতা

প্রার্থীর বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা ও কথা বলায় ভালো দক্ষতা থাকতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন—উভয় কারিকুলামে কার্যকরভাবে ক্লাস নেওয়ার সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

মূল দায়িত্ব

নির্বাচিত প্রভাষকদের এনসিটিবি কারিকুলাম অনুযায়ী অংশগ্রহণমূলক ও আকর্ষণীয় পাঠদান করতে হবে। শিক্ষার্থীদের একাডেমিক নির্দেশনা ও সহায়তা প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে নিয়মিত পর্যবেক্ষণ ও দলগত সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

৭০০০ মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ, বিজ্ঞপ্তি ডিসেম্বরে

বেতন ও সুযোগ-সুবিধা

—বেতন: আলোচনা সাপেক্ষে।

—অন্যান্য সুবিধা: সপ্তাহে ২ দিন ছুটি পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়

—যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ২১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

—চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৬: এইচএসসির পরে বিবিএ পড়তে চান, তাঁদের করণীয় কী

Read full story at source