মুমিনুলের পাশে থাকবেন, নাকি বিকল্প ভাবছেন সিমন্স
· Prothom Alo

৮৩টি টেস্ট খেলেছেন, রান করেছেন পাঁচ হাজারের বেশি। মুশফিকুর রহিমের পর এই মুহূর্তে বাংলাদেশ টেস্ট দলে অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকই; কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটে অভিজ্ঞতার ছাপ পাওয়া যাচ্ছে না। সর্বশেষ ১০ ইনিংসে নেই কোনো ফিফটি, দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাটিং গড়ও মাত্র দশের মতো। এমন পরিস্থিতিতে মুমিনুলের জায়গায় অন্য কাউকে সুযোগ দেওয়া যায় কি না, সেই প্রশ্ন উঠেছে আজ বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সের সংবাদ সম্মেলনে।
আগামীকাল বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু। তার আগে আজ সংবাদ সম্মেলনে মুমিনুলের ফর্ম ও দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন করা হয় সিমন্সকে। কোচ অবশ্য এখনই অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ওপর থেকে সমর্থন সরিয়ে নেওয়ার পক্ষে নন।
Visit michezonews.co.za for more information.
সিমন্স বলেছেন, ‘আমরা অনেক সময় বলি, অভিজ্ঞ খেলোয়াড়েরা, বিশেষ করে যাঁরা ১৩টি টেস্ট সেঞ্চুরি করেছেন, তাঁরা নিশ্চয়ই জানেন কী করতে হবে। হ্যাঁ, সে কিছুদিন ধরে সংগ্রাম করছে। তবে সে কঠোর পরিশ্রম করছে, নিজের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছে।’
বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সমুমিনুলের সাম্প্রতিক পরিসংখ্যান তাঁর পক্ষে কথা বলছে না। সর্বশেষ ফিফটি পেয়েছেন গত জুনে হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে, করেছিলেন ৬০ রান। এরপর আর কোনো ইনিংসে পঞ্চাশের ঘর পেরোতে পারেননি। সর্বশেষ সেঞ্চুরিটিও বেশ আগের, ২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে অপরাজিত ১০৭ রান।
বাংলাদেশ দলের কোচ সিমন্সকে নিয়ে কী বলতে চাইলেন তামিমদক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে প্রথম টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ মুমিনুল। দুই ইনিংসে আউট হয়েছেন ১ ও ০ রানে। এমনকি দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁর রেকর্ডও বেশ হতাশাজনক। ১০ ইনিংসে ব্যাটিং গড় প্রায় ১০। সব মিলিয়ে তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়ার প্রশ্নটি তাই উঠছেই।
তবে সিমন্স মনে করেন, অভিজ্ঞ খেলোয়াড়দের কঠিন সময়েও পাশে থাকা প্রয়োজন। তাঁর কথায়, ‘কখনো কখনো খেলোয়াড়দের আরও কিছুটা সময় সমর্থন দিতে হয়। এ ক্ষেত্রে আমরা তাকে সমর্থন দিয়েছি।’
তবে সেঞ্চুরিয়ান টেস্টে মুমিনুলকে রাখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সিমন্সের সংবাদ সম্মেলন পর্যন্ত হয়নি।
নিখোঁজ সংবাদ: অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ, পাবে কোথায়