বুয়েটের ভর্তিতে আবেদন শুরু ১ ডিসেম্বর, ১৩০৯ আসনে বিস্তারিত জেনে নিন
· Prothom Alo

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। অনলাইনে ভর্তি আবেদনের শেষ দিন ৭ জানুয়ারি ২০২৭। অনলাইনে ফি জমা ৮ জানুয়ারি ২০২৭।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি। এবার মোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
Visit palladian.co.za for more information.
আবেদনকারীর মধ্যে থেকে বাছাই করা প্রথম ১০ হাজার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এই বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীর উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় তিনটিতে প্রাপ্ত মোট নম্বর এবং উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসাবে বিবেচনা করা হবে। তবে ১০,০০০তম আবেদনকারীর ক্ষেত্রে উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে প্রাপ্ত মোট নম্বর একই হলে ওই নম্বরপ্রাপ্ত সবাই আবেদন করার সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনাআসনসংখ্যা কত
প্রকৌশল বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের মোট আসনসংখ্যা ১ হাজার ৩০৫। পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত (অতিরিক্ত) আসনসহ সর্বমোট আসনসংখ্যা ১ হাজার ৩০৯।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন
ভর্তির জন্য নির্ধারিত মোট ১ হাজার ৩০৫ আসনের অতিরিক্ত বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য পৃথকভাবে প্রস্তুতকৃত মেধাতালিকা থেকে প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি (কোনো বিভাগে ১টি আসনের বেশি নয়) এবং স্থাপত্য বিভাগের জন্য ১টিসহ সর্বমোট ৪টি আসন সংরক্ষিত থাকবে। উল্লেখ্য যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের সংরক্ষিত আসনে ভর্তির জন্য নিম্নে উল্লিখিত সর্বনিম্ন যোগ্যতা অর্জন করতে হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা
* প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে (গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ) ৫.০০–এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাস করতে হবে অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস করতে হবে।
* প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫.০০–এর স্কেলে জিপিএ ৫.০০ এবং উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়গুলোর প্রতিটিতে জিপি ৫.০০ পেয়ে উচ্চমাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় পাস করতে হবে অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড/নম্বর পেয়ে পাস করতে হবে।
* যেসব প্রার্থী ২০২৩ সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু উচ্চমাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় তাদের সংশোধিত ফলাফল ২ ডিসেম্বর, ২০২৫ তারিখের পর শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত হয়েছেন, তারাও উপরোক্ত যোগ্যতা পূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
সারিবদ্ধভাবে পরীক্ষার হলে প্রবেশ করছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, আসন বৃদ্ধি পেয়ে ১৮৪৮*GCE ‘O’ লেভেল বা সমমানের English Medium এবং GCE ‘A’ লেভেল বা সমমানের English Medium পরীক্ষায় পাস করা প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ লেভেল বা সমমানের English Medium পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয় (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজিসহ) এর প্রতিটিতে ন্যূনতম B গ্রেড এবং GCE ‘A’ লেভেল বা সমমানের English Medium পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এই তিন বিষয়ের যেকোনো দুটিতে ন্যূনতম A গ্রেড এবং একটিতে ন্যূনতম B গ্রেড পেয়ে পাস করতে হবে।
* ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে GCE ‘O’ লেভেল বা সমমানের English Medium এবং GCE ‘A’ লেভেল বা সমমানের English Medium পরীক্ষার ফলাফল প্রাপ্ত সকল সঠিক আবেদনকারীর মধ্যে থেকে উপরে উল্লিখিত নির্ধারিত গ্রেডের ভিত্তিতে বাছাই করে ১ম থেকে ৩০০তম পর্যন্ত সব আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। এই বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীর GCE ‘A’ লেভেল বা সমমানের English Medium পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত গ্রেডকে অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করা হবে।
* ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত সব সঠিক আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৬: এইচএসসির পরে বিবিএ পড়তে চান, তাঁদের করণীয় কীআবেদন করার নিয়ম
স্নাতক শ্রেণিতে ভর্তির নির্দেশিকা (Guidelines for Admission to Undergraduate Program) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট -এ পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তা অনলাইনে Submit করতে হবে। Submit করা শেষে একটি Application Serial No. প্রদান করা হবে। পরবর্তী সময় এই নম্বরের বিপরীতে BUET–এর ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতিতে আবেদন ফি জমা দিতে হবে।
ভর্তির সর্বনিম্ন যোগ্যতা
ক) প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে Module A–এর পরীক্ষায় ন্যূনতম ২০০ নম্বর পেতে হবে। বায়োমেডিক্যাল কৌশল বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপি ৪.০০ পেতে হবে অথবা GCE ‘A’ লেভেল বা সমমানের English Medium পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম B গ্রেড পেয়ে পাস করতে হবে।
উল্লেখ্য যে প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ভর্তি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধামান নির্ধারণ করা হবে। একাধিক প্রার্থী মোট নম্বর একই পেলে ভর্তি পরীক্ষায় ক্রমানুসারে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধামান নির্ণয় করা হবে। একাধিক প্রার্থী উল্লিখিত বিষয়গুলোর প্রতিটিতে একই নম্বর পেলে তাঁদের সবাইকে একই মেধামান প্রদান করা হবে এবং ওই মেধামানে থাকা প্রার্থীসংখ্যা থেকে এক বাদ দিয়ে বাকি সমসংখ্যক ক্রম অতিক্রম করে পরবর্তী মেধামান প্রদান করা হবে।
(খ) স্থাপত্য বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে Module B–এর পরীক্ষায় ন্যূনতম ১৬০ নম্বর পেতে হবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৫: এআই যুগে সমাজবিজ্ঞান- রাষ্ট্রবিজ্ঞান-উন্নয়ন অধ্যয়ন বিষয়ে কেন পড়বেনউল্লেখ্য যে স্থাপত্য বিভাগের জন্য ভর্তি পরীক্ষায় মডিউল A–তে প্রাপ্ত নম্বরের ৩০% এবং মডিউল B–তে প্রাপ্ত নম্বরের ৭০%–এর যোগফলের ভিত্তিতে মেধামান নির্ধারণ করা হবে। একাধিক প্রার্থী একই মোট নম্বর পেলে ভর্তি পরীক্ষায় ক্রমানুসারে মুক্তহস্ত অঙ্কন, দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধামান নির্ণয় করা হবে। একাধিক প্রার্থী উল্লিখিত বিষয়গুলোর প্রতিটিতে একই নম্বর পেলে তাঁদের সবাইকে একই মেধামান প্রদান করা হবে এবং ওই মেধামানে থাকা প্রার্থীসংখ্যা থেকে এক বাদ দিয়ে বাকি সংখ্যক ক্রম অতিক্রম করে পরবর্তী মেধামান প্রদান করা হবে।
* বুয়েটে ভর্তির বিজ্ঞপ্তি দেখুন এখানে
বুটেক্সে ভর্তি পরীক্ষা: আসন ৬৩০, জিপিএ অপরিবর্তিত, সুযোগ সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদেরও