লোভনীয় বেতনে চাকরির বিজ্ঞাপনের আড়ালে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য বেহাত, কারা কীভাবে নিয়ে যাচ্ছে
· Prothom Alo

অনলাইনে লোভনীয় চাকরির বিজ্ঞাপন দেখলে নিজের জন্য কোনো সুযোগ আছে কি না দেখতে সাধারণত সবাই সেটা খুলে দেখেন, বিশেষ করে যাঁরা হঠাৎ করে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন। প্রতারণার মাধ্যমে গোপন তথ্য হাতিয়ে নিতে ওত পেতে থাকা ব্যক্তিরা এখন এ সুযোগ কাজে লাগাচ্ছেন।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে যুক্তরাষ্ট্র থেকে চীনের গোপন তথ্য হাতিয়ে নিতে অভাবনীয় এক কৌশলের বিস্ফোরক সব তথ্য উঠে এসেছে।
Visit asg-reflektory.pl for more information.
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন চীনা গুপ্তচরেরা ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে চাকরির সুযোগের বিজ্ঞাপন দিচ্ছে। তাদের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের ফাঁদে ফেলে মার্কিন সরকারের গোপন তথ্য বের করে নেওয়ার চেষ্টা করা।
এ ধরনের প্রতারণার বিষয়ে আগে থেকেই কিছুটা ধারণা করা হচ্ছিল। কিন্তু সিএনএনের অনুসন্ধানে এ ধরনের পরিকল্পনার এমন সব তথ্য উঠে এসেছে, যা আগের ধারণার চেয়েও অনেক বেশি বিস্তৃত।
চাকরির বিজ্ঞাপনের নামে তথ্য হাতিয়ে নেওয়ার এই তৎপরতার ফাঁদে পড়েছেন, এমন ১২ জনের সঙ্গে কথা বলেছে সিএনএন। এ ছাড়া সন্দেহজনক ভুয়া ওয়েবসাইটগুলো বিশ্লেষণ করে সিএনএন জানতে পেরেছে, সংবেদনশীল মার্কিন তথ্য হাতিয়ে নেওয়ার জন্য এখন আরও বড় একটি গোষ্ঠীকে নিশানা করা হচ্ছে। তাঁরা হলেন সম্প্রতি ট্রাম্প প্রশাসনের ছাঁটাই করা দেশটির হাজার হাজার ফেডারেল কর্মী।
কয়েকজন সাবেক কর্মকর্তা বলেছেন, মার্কিন ফেডারেল সরকারের এসব কর্মী পর্যাপ্ত দিকনির্দেশনা ও গুপ্তচরবৃত্তির ফাঁদ থেকে সুরক্ষার ব্যবস্থা ছাড়াই তাঁদের চাকরি হারিয়েছেন। ফলে তাঁরা বেইজিংয়ের জন্য সম্ভাব্য মূল্যবান সম্পদ হয়ে উঠেছেন। আর ওয়াশিংটনের জন্য দুর্বলতার একটি বড় জায়গা তৈরি হয়েছে।
চীনের সন্দেহভাজন এই তৎপরতা মানুষের কল্পনায় থাকা প্রচলিত গোপন গুপ্তচরবৃত্তির মতো নয়; বরং সম্ভাব্য লক্ষ্যবস্তুদের সঙ্গে যোগাযোগের জন্য তারা লিংকডইনের মতো সাধারণ চাকরির ওয়েবসাইট ব্যবহার করছে।
সরকারি কর্মীদের পাশাপাশি সাংবাদিক, বাণিজ্যবিষয়ক পরামর্শক এবং এমন আরও অনেককে এই পরিকল্পনার লক্ষ্যবস্তু করা হয়েছে। ধরে নেওয়া হয়, তাদের কাছে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর কাছে মূল্যবান বলে বিবেচিত হতে পারে, এমন তথ্য থাকতে পারে।
এ বছরের জুনে এফবিআই এমন ১৩টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব ওয়েবসাইটের সঙ্গে ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের যোগসূত্র ছিল। এর মাধ্যমে কীভাবে প্রতারণামূলক নিয়োগ কার্যক্রম চালানো হচ্ছিল, সে বিষয়ে কিছুটা ধারণা পাওয়া যায়।
যদিও চীনা এজেন্টরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নিয়োগের চেষ্টা করছিল, এমন অভিযোগ চীন অস্বীকার করেছে।
২০২৫ সালের মার্চে ট্রাম্প প্রশাসনের গণহারে সরকারি কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভএ বিষয়ে জানতে সিএনএন থেকে ওয়াশিংটন ডিসিতে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। চীনা দূতাবাসের একজন বলেন, ‘আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন, সে সম্পর্কে আমি অবগত নই। কথিত “চীনা গুপ্তচরবৃত্তির” বয়ান ছড়িয়ে চীনকে হেয় করার বিরোধিতা করে বেইজিং।’
অথচ সিএনএন এফবিআইয়ের বন্ধ করা ওয়েবসাইটগুলোর বাইরে এমন আরও কয়েকটি ওয়েবসাইটের সন্ধান পেয়েছে, যেগুলোর ধরন ও বিষয়বস্তু এফবিআইয়ের বন্ধ করে দেওয়া ওয়েবসাইটগুলোর মতোই।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস নামের গবেষণাপ্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাক্স লেসার আরও দুটি ওয়েবসাইটের সন্ধান পেয়েছেন। তিনি সেগুলোর তথ্য সিএনএনকে দিয়েছেন। ওয়েবসাইট দুটির সঙ্গে এফবিআইয়ের জব্দ করা ওয়েবসাইটগুলোর একই ধরনের কিছু ওয়েব অবকাঠামোর মিল রয়েছে। এ ছাড়া অন্য কিছু যোগসূত্রও পাওয়া গেছে।
সব মিলিয়ে লেসার আরও ১০০টির বেশি ওয়েব ডোমেইনের সন্ধান পেয়েছেন। এর অনেকগুলোর সঙ্গে এফবিআইয়ের বন্ধ করে দেওয়া ওয়েবসাইটের মিল রয়েছে।
‘ডোমেইন নেম’ হলো ইন্টারনেটে কোনো ওয়েবসাইটে প্রবেশের ঠিকানা। লেসার সিএনএনকে বলেন, বিস্তৃত এই নেটওয়ার্কের কার্যক্রমে চীনা গোয়েন্দা সংস্থার অভিযানের বৈশিষ্ট্য স্পষ্ট।
এনভিডিয়া, জেনসেন হুয়াং ও কথিত চীনা গুপ্তচরকে ঘিরে যা যা ঘটেছেসিএনএনের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন চীনা গুপ্তচরেরা ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে চাকরির সুযোগের বিজ্ঞাপন দিচ্ছে। তাদের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের ফাঁদে ফেলে মার্কিন সরকারের গোপন তথ্য বের করে নেওয়ার চেষ্টা করা।
লেসার ২০২৫ সালের নভেম্বরে এসব ডোমেইনের তথ্য প্রকাশ্যে আনার পরও বেশির ভাগ ওয়েবসাইট কয়েক মাস ধরে সচল ছিল এবং ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে গেছে। তবে গত মাসে সেগুলোর বেশ কয়েকটি বন্ধ হয়ে গেছে বলে তিনি জানান।
তবে বিশেষজ্ঞরা বলেছেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এই প্রতারণামূলক কর্মকাণ্ডের সামান্য অংশই বন্ধ করতে পেরেছে।
জুনে এফবিআইয়ের বন্ধ করে দেওয়া ১৩টি ডোমেইনের কথা উল্লেখ করে লেসার সিএনএনকে বলেন, ওই ১৩টি ডোমেইন আসলে হিমশৈলের চূড়ামাত্র। এ ধরনের ডোমেইন সম্পর্কে সতর্ক করা হলে মার্কিন সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ জোরদার করা।
এই তৎপরতা নিয়ে এফবিআই তদন্ত অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন কর্মকর্তা।
চলতি মাসে এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর চিপ নির্মাতাপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পদত্যাগ করতে হয়েছিল।
ওই নারী চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন বলে সন্দেহ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। বেইজিং গুপ্তচরবৃত্তির সব ধরনের অভিযোগ বা ইঙ্গিত অস্বীকার করেছে।
চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার পাশাপাশি চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেনযেভাবে হয় প্রতারণা
পেন্টাগনের সাবেক কর্মী ওয়েস ব্রায়ান্ট ২০২৫ সালের জানুয়ারিতে হঠাৎ একটি ই–মেইল পান। প্রেরক নিজেকে এমআরডিএ নামের মালয়েশিয়ার একটি গবেষণাপ্রতিষ্ঠানের কর্মী বলে পরিচয় দিয়েছিলেন।
ই–মেইলে লেখা ছিল, ‘সামরিক ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা ও কাজের পটভূমি দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। মালয়েশিয়া ও বৃহত্তর অঞ্চলে নিরাপত্তা জোরদারে সহায়তা করতে আমরা শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’
ম্যাক্স লেসার, বিশ্লেষকওই ১৩টি ডোমেইন আসলে হিমশৈলের চূড়ামাত্র। এ ধরনের ডোমেইন সম্পর্কে সতর্ক করা হলে মার্কিন সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ জোরদার করা।...প্রথমে ই–মেইলটি উপেক্ষা করেছিলেন ব্রায়ান্ট। তখনো তিনি পেন্টাগনে কাজ করছিলেন। কিন্তু দুই মাস পর তাঁর নতুন চাকরির প্রয়োজন হয়।
ব্রায়ান্ট মালয়েশিয়ার কথিত ওই গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে দেখার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে পেন্টাগনের সাবেক সহকর্মীদের কাছ থেকে প্রতিষ্ঠানটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে নিরাপত্তা চুক্তির বিষয়ে ট্রাম্প প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা নিয়ে একটি সাধারণ মানের প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে তিনি শুধু গোপনীয় নয়, এমন তথ্যই রাখেন।
ট্রাম্পকে এনভিডিয়ার প্রধান বলেছেন, ‘ওই নারী যে গুপ্তচর, জানতাম না’এ কাজের জন্য এমআরডিএ প্রতিনিধি ‘লিলি’ ব্রায়ান্টকে ১ হাজার ২০০ ডলার দেন। পরে ‘লিলি’ তাঁকে জানান, নাম প্রকাশ না করা এক গ্রাহক প্রতিবেদনটি পড়ে মনে করেছেন, এতে ‘উন্নতির সুযোগ রয়েছে’। ব্রায়ান্টের ধারণা হয়, আরও সংবেদনশীল তথ্য বের করে আনার জন্যই তাঁকে এভাবে প্ররোচিত করার চেষ্টা করা হচ্ছে।
প্রায় একই সময়ে ব্রায়ান্টের সাবেক সহকর্মীরা তাঁকে জানান, এমআরডিএ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। তাঁরা আরও জানান, ‘লিলি’ পেন্টাগনের আরও কয়েকজন কর্মীর সঙ্গে যোগাযোগ করেছিলেন।
সিএনএন এর আগে জানিয়েছিল, চীন ও রাশিয়ার মতো বিদেশি শক্তিগুলো এ ধরনের পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে। তারা নিজেদের গোয়েন্দা সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা খাতে কাজ করা কর্মীদের নিয়োগের চেষ্টা জোরদার করার নির্দেশ দেয়। বিশেষ করে যাঁরা চাকরি হারিয়েছেন অথবা চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন, তাঁদের লক্ষ্যবস্তু করা হয়।
এরপর ব্রায়ান্ট লিলির ওপরই নজরদারি চালিয়ে তাঁর সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করেন। অর্থাৎ কৌশল পাল্টে তাঁকেই লক্ষ্যবস্তু বানাতে চেয়েছিলেন। এরপর লিলি আর তেমন যোগাযোগ করেননি। এ বিষয়ে মন্তব্য জানতে লিলি ও এমআরডিএর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে সিএনএন।
লেসারের বিশ্লেষণ অনুযায়ী, এমআরডিএর ওয়েবসাইটে চীনা ভাষার ফন্ট ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির এক প্রতিনিধির পোস্ট করা ছবিতে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডনোটের ওয়াটারমার্ক ছিল।
এনভিডিয়াপ্রধানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো কে এই অ্যালিস, কেন তাঁকে ‘চীনের গুপ্তচর’ বলা হচ্ছেফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস নামের গবেষণাপ্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাক্স লেসার‘এমন এক দুর্বলতা, যা এড়ানো সম্ভব ছিল’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পর প্রথম বছরে চাকরিচ্যুতি ও পদত্যাগসহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্র সরকারের কয়েক লাখ কর্মী চাকরি হারান।
কয়েক দশকের মধ্যে একবারে এত বেশি সরকারি কর্মীর চাকরি হারানোর ঘটনা এটাই প্রথম ছিল। এর ফলে ওয়াশিংটন ডিসি এলাকায় হঠাৎ করেই বেকার মানুষের সংখ্যা অনেক বেড়ে যায়, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র ছিল।
সিএনএন এর আগে জানিয়েছিল, চীন ও রাশিয়ার মতো বিদেশি শক্তিগুলো এ ধরনের পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে। তারা নিজেদের গোয়েন্দা সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা খাতে কাজ করা কর্মীদের নিয়োগের চেষ্টা জোরদার করার নির্দেশ দেয়। বিশেষ করে যাঁরা চাকরি হারিয়েছেন অথবা চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন, তাঁদের লক্ষ্যবস্তু করা হয়।
আদালতের নথি অনুযায়ী, তারা লিংকডইনের মতো চাকরির ওয়েবসাইটে চীন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পরামর্শক পদে নিয়োগের অস্পষ্ট বিবরণ দিয়ে আকর্ষণীয় বেতনের চাকরির বিজ্ঞাপন দেয়।গণছাঁটাইয়ের প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘আমরা এমন এক দুর্বলতা তৈরি করেছি, যার কোনো প্রয়োজন ছিল না। চীনকে মোকাবিলা করার প্রয়োজনীয় প্রস্তুতি ও সুরক্ষাব্যবস্থা ছাড়াই আমরা আমাদের হাজার হাজার, এমনকি কয়েক লাখ মানুষের কাছে তাদের পৌঁছে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছি।’
এ ধরনের গুপ্তচরবৃত্তির ফাঁদ থেকে সাবেক কর্মীদের সুরক্ষায় মার্কিন সরকার যথেষ্ট সহায়তা করছে না বলে মনে করেন হোল্ডেন ট্রিপলেট। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাউন্টার ইন্টেলিজেন্সের পরিচালক ছিলেন।
‘এযাবৎকালের সবচেয়ে কার্যকর গোয়েন্দা হাতিয়ার’
ভুয়া প্রতিষ্ঠানগুলো একটি সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করে কাজ করে। আদালতের নথি অনুযায়ী, তারা প্রায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চুরি করা পরিচয় ব্যবহার করে আকর্ষণীয় ও পেশাদার চেহারার করপোরেট ওয়েবসাইট তৈরি করে।
এরপর তারা লিংকডইনের মতো চাকরির ওয়েবসাইটে চীন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পরামর্শক পদে নিয়োগের অস্পষ্ট বিবরণ দিয়ে আকর্ষণীয় বেতনের চাকরির বিজ্ঞাপন দেয়।
যুক্তরাষ্ট্রের সাবেক কোনো সরকারি কর্মকর্তা বা বেসরকারি পরামর্শক ওই কাজের জন্য আবেদন করলে কোনো কোনো ক্ষেত্রে, নিয়োগদাতা প্রতিষ্ঠানের আড়ালে প্রকৃত গ্রাহক কে, তা না জেনেই তাঁরা ভুয়া প্রতিষ্ঠানটির জন্য গবেষণাপত্র তৈরি করেন।
কিন্তু বেইজিংয়ের আগ্রহ রয়েছে—এমন বিভিন্ন বিষয়ে এ ধরনের কয়েক ডজন বা কয়েক শ গবেষণাপত্র হাতে এলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তানীতি ও এর দুর্বলতাগুলো সম্পর্কে অনেক বেশি স্পষ্ট ধারণা পেতে পারে চীন। এ কথা জানিয়েছেন এফবিআইয়ের বর্তমান ও সাবেক কর্মকর্তারা।
এসব ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় নিরাপত্তার কতটা ক্ষতি হয়ে থাকতে পারে, তা নিরূপণের চেষ্টা করছেন এফবিআই কর্মকর্তারা। একই সঙ্গে এই ক্ষতি আর যাতে না বৃদ্ধি পায়, তা ঠেকানোর উপায়ও খুঁজছেন তাঁরা।
অভিযোগ অনুযায়ী, এই তৎপরতার সাফল্য নির্ভর করছে এর ব্যাপকতার ওপর। ভুয়া কোনো গবেষণাপ্রতিষ্ঠানের জন্য তৈরি একটি গবেষণাপত্র থেকে চীন সরকারের তেমন কিছু জানার সুযোগ নেই।
কিন্তু বেইজিংয়ের আগ্রহ রয়েছে, এমন বিভিন্ন বিষয়ে এ ধরনের কয়েক ডজন বা কয়েক শ গবেষণাপত্র হাতে এলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তানীতি ও এর দুর্বলতাগুলো সম্পর্কে অনেক বেশি স্পষ্ট ধারণা পেতে পারে চীন। এ কথা জানিয়েছেন এফবিআইয়ের বর্তমান ও সাবেক কর্মকর্তারা।
ব্যবহারকারীদের দ্রুত পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি দেখায় লিংকডইনএফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসের কাউন্টার ইনটেলিজেন্স ও সাইবার বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিশেষ এজেন্ট ড্যানিয়েল ওয়েরজবিকি বলেন, গবেষণাপত্র থেকে পাওয়া তথ্যের সঙ্গে ইলেকট্রনিক যোগাযোগে আড়ি পেতে এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা চীনের অন্যান্য গোয়েন্দা তথ্য মিলিয়ে নিলে বেইজিং যুক্তরাষ্ট্রের ওপর ‘কৌশলগত বা অর্থনৈতিক সুবিধা’ পেতে পারে।
ওয়েরজবিকি সিএনএনকে বলেন, ‘চীন খুবই দক্ষ এক প্রতিপক্ষ। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় দেশটি আরও উন্নত হয়ে উঠছে। তারা ক্রমেই আরও কৌশলী হয়ে উঠছে। নিজেদের পরিচয় এমনভাবে তৈরি করছে, যা বেশ কার্যকর।’
বিশেষজ্ঞরা বলছেন, চীনা গোয়েন্দা সংস্থার জন্য ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করা নতুন কোনো কৌশল নয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ডিকসন ইয়েও নামের সিঙ্গাপুরের এক নাগরিক একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে চাকরির বিজ্ঞাপন দিয়েছিলেন।
বিচার বিভাগ জানায়, ওই বিজ্ঞাপনের জবাবে ইয়েও যে জীবনবৃত্তান্তগুলো পেয়েছিলেন, তার ৯০ শতাংশই ছিল নিরাপত্তা ছাড়পত্রধারী মার্কিন সামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তাদের।
পরে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেন ইয়েও। তাঁকে দোষী সাব্যস্ত করে ১৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সিএনএন ও ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের (এফডিডি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কর্মীদের গণছাঁটাইয়ের সময়ও এ ধরনের গোপন তৎপরতা ব্যাপক হারে অব্যাহত ছিল।
ভালোবাসার ছদ্মবেশে গুপ্তচরবৃত্তি: ডিজিটাল যুগে ‘হানি ট্র্যাপ’ কতটা ভয়ংকরহোল্ডেন ট্রিপলেট, মার্কিন সাবেক কাউন্টার ইনটেলিজেন্স কর্মকর্তালিংকডইন সম্ভবত এযাবৎকালে তৈরি হওয়া সবচেয়ে কার্যকর গোয়েন্দা হাতিয়ার।...তবে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তারা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা ও জনপ্রিয়তা বৃদ্ধি এবং লিংকডইনের মতো প্ল্যাটফর্মের ব্যবহার এ ধরনের গুপ্তচরবৃত্তির তৎপরতাকে আরও অনেক বেশি কার্যকর করে তুলেছে।
ট্রিপলেট বলেন, লিংকডইন সম্ভবত এযাবৎকালে তৈরি হওয়া সবচেয়ে কার্যকর গোয়েন্দা হাতিয়ার।
এ অভিযোগ নিয়ে এক বিবৃতিতে লিংকডইনের এক মুখপাত্র সিএনএনকে বলেন, ‘ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা বা নিজের পরিচয় গোপন করে অন্য পরিচয় দেওয়া আমাদের ওয়েবসাইট ব্যবহারের শর্তের স্পষ্ট লঙ্ঘন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ ধরনের অপতৎপরতা শনাক্ত করার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে আমাদের নীতিমালা কার্যকর করাও অব্যাহত রাখব।’
এটি শুধু যুক্তরাষ্ট্রের সমস্যা নয়; জুনে যুক্তরাষ্ট্র ও দেশটির ‘ফাইভ আইজ’ গোয়েন্দা জোটের মিত্রদেশ অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলোও সতর্ক করে বলেছিল, ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা ‘নির্দিষ্ট ধরনের তথ্য’ সামরিক বাহিনীর সম্মুখসারিতে থাকা সদস্য বা অন্য কর্মীদের জীবন ঝুঁকিতে ফেলতে পারে।
এভাবে হাতিয়ে নেওয়া তথ্য যেকোনো অর্থনৈতিক সমৃদ্ধি দুর্বল করতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগও তৈরি করতে পারে।