সন্ধ্যায় সারা দিনের খবর

· Prothom Alo

শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

Visit betsport.cv for more information.

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়, তাঁকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে। আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির এ মন্তব্য করেন। বিস্তারিত পড়ুন...

পদ্মা সেতু পেরিয়ে পোস্তগোলা হয়ে গাবতলী, ঢাকার যানজট এড়াতে আট লেনের সড়ক

একসময়ের সরু সড়কের জায়গায় ১২০ ফুট চওড়া অবয়ব দৃশ্যমান হয়েছে। সড়কের বিভিন্ন স্তর তৈরি হচ্ছে

পদ্মা সেতু পেরিয়ে পোস্তগোলা। সেখান থেকে কামরাঙ্গীরচর ও রায়েরবাজার হয়ে গাবতলী। রাজধানীর ভেতরের ব্যস্ত সড়ক এড়িয়ে যানবাহন চলাচলের এমন একটি পথ তৈরির উদ্যোগ এগিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে রায়েরবাজার থেকে কামরাঙ্গীরচরের লোহারপুল পর্যন্ত সরু সড়ক আট লেনে উন্নীত করা হচ্ছে। লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত বাকি অংশ নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা গাবতলীমুখী যানবাহন এই বিকল্প পথ ব্যবহার করতে পারবে। বিস্তারিত পড়ুন...

রেস্তোরাঁর বাসন ধোয়ার কাজ থেকে গড়েছেন ৫ লাখ কোটি ডলারের সাম্রাজ্য, জেনসেনের এক বিস্ময়কর যাত্রা

জেনসেন হুয়াং

তিন বন্ধু মিলে রেস্তোরাঁয় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন। একের পর এক ফ্রি কফি খেতেন, অথচ খাবারের অর্ডার তেমন দিতেন না। বিরক্ত হয়ে একপর্যায়ে তাঁদের পেছনের ঘরে সরিয়ে দেন রেস্তোরাঁর কর্মীরা। সেই তিনজনের একজন একসময় ওই রেস্তোরাঁতেই বাসন মাজতেন, খাবার পরিবেশন করতেন। তাঁর হাতেই পরে গড়ে ওঠে পাঁচ লাখ কোটি (৫ ট্রিলিয়ন) ডলারের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। বিস্তারিত পড়ুন...

৬৮ বলে ১৮১ রান, ৭ চার, ১৯ ছক্কা: টি–টুয়েন্টিতে ভারতীয় ওপেনারের রেকর্ড

প্রিয়াংশু আর্য। ছবিটি পুরোনো। দিল্লির হয়ে আজ ঝোড়ো ইনিংস খেলেন

৬৮ বলে ১৮১। চারের চেয়ে ছক্কা বেশি! প্রিয়াংশু আর্যর এটা অবশ্য সবচেয়ে বড় সামর্থ্য। অনায়াসে ছক্কা মারতে পারেন। সেই ছক্কাবাজির ফলেই ইন্দোরে আজ দালি কলেজ মাঠে নতুন ইতিহাস দেখলেন দর্শক। বিস্তারিত পড়ুন...

শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

অভিনেতা সোহেল খান

অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিস্তারিত পড়ুন...

Read full story at source