সৈকতে বালুর ভাস্কর্য

· Prothom Alo

সমুদ্রের ঢেউ, সৈকত আর ঝাউবনের সৌন্দর্যের সঙ্গে এবার যুক্ত হয়েছে শিল্পের বৈচিত্র্য। তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভ্যাল’ সামনে রেখে কক্সবাজারে এসব বালুর ভাস্কর্য গড়ে তোলা হয়েছে। কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগানের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে শুরু হয়েছে এ শিল্পকর্ম। ২২ নভেম্বর শুরু হওয়া এ উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। উৎসবে বালু দিয়ে তৈরি করা হয়েছে বাঘ, হাতি, জাতীয় সংসদ ভবন, শহীদ মিনারসহ নানা শিল্পকর্ম। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডার শিল্পীরা তৈরি করছেন এসব ভাস্কর্য। প্লাস্টিকের ব্যবহারযোগ্য সামগ্রী দিয়ে তৈরি হয়েছে তিমির প্রতিকৃতি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শ্রমজীবী মানুষের বিপন্ন জীবনও উঠে এসেছে এসব শিল্পকর্মে। বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত কক্সবাজার পর্যটন বিচ কার্নিভ্যালে ভিড় করছেন পর্যটকেরা।

Visit moryak.biz for more information.

সমুদ্র থেকে জাল টেনে মাছ তোলার দৃশ্য ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে বালু দিয়ে তৈরি করা হচ্ছে শহীদ মিনারের ভাস্কর্য মা হাতি ও শাবকের ভাস্কর্য গাছের গোড়ায় ওত পেতে বসে আছে বেঙ্গল টাইগার বালু দিয়ে করা হয়েছে সমুদ্রের ডলফিন ও কচ্ছপ যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, কানাডাসহ বিভিন্ন দেশের শিল্পীরা এই বালু ভাস্কর্য তৈরি করছেন বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে বক বালু দিয়ে তৈরি গাছের শিকড় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট, বাটি ও খাবারের পাত্র দিয়ে তৈরি করা হয়েছে সিলের প্রতিকৃতি সৈকতে তৈরি করা হয়েছে বেত দিয়ে মাছের আকৃতির ভাস্কর্য

Read full story at source