মুনীর চৌধুরীর সক্রিয়তার পরিধি
· Prothom Alo

মুনীর চৌধুরীকে কেবল নাট্যকার, ভাষাসংগ্রামী কিংবা জাতীয়তাবাদী বুদ্ধিজীবীর পরিচয়ে সংজ্ঞায়িত করা যায় না। তাঁর জীবন ও কর্মে ছিল নানা মতাদর্শ, রাজনৈতিক টানাপোড়েন এবং সাংস্কৃতিক সক্রিয়তার সমাহার। সেই বহুমাত্রিক মানুষটিকে প্রচলিত পরিচয়ের বাইরে বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপটে পাঠ করেছেন রাফাত আলম
Visit moryak.biz for more information.
মুনীর চৌধুরী—আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী ছিলেন একজন সফল নাট্যকার, প্রতিশ্রুতিশীল গল্পকার, অনন্যসাধারণ বাগ্মী, সংবেদনশীল ও পণ্ডিত শিক্ষক এবং তীক্ষ্ণধী সমালোচক। তিনি একসময়ের বামপন্থী রাজনৈতিক কর্মী, পরবর্তীকালের সাংস্কৃতিক ও একাডেমিক অ্যাকটিভিস্ট এবং প্রাগ্রসর ভাষাতাত্ত্বিক। গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকের শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন উদারচিত্ত ‘মুনীর ভাই’। এসব পরিচয় ছাপিয়ে তাঁর গুরুত্বপূর্ণ পরিচয়, তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের একজন শহীদ বুদ্ধিজীবী। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের বিভিন্ন বাঁকবদল এবং প্রায় প্রতিটি বাঁকে তাঁর সাহিত্যিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক যুক্ততা ও সক্রিয়তাকে অধুনাচিহ্নিত ‘জাতীয়তাবাদী’ তৎপরতার অংশ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আমরা তাঁকে জাতীয়তাবাদী চেতনার কোন বর্গে রেখে পাঠ করব?
মুনীর চৌধুরীর সক্রিয়তার পরিচয় পাওয়া যায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রথম ছাত্রসভায় বক্তৃতা দেওয়ার মধ্য দিয়ে (১৯৪৭)। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। প্রতিবাদ সভায় বক্তৃতা দেওয়ায় জননিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে ১৯৫৪ সাল পর্যন্ত কারাবাস করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় রচনা করেন কবর নাটক (১৯৫৩)। তিনি পাকিস্তান সরকারের গঠিত ‘পূর্ববঙ্গ ভাষা কমিটি’র অবৈজ্ঞানিক ও সাম্প্রদায়িক সুপারিশের তীব্র সমালোচনা করেন (১৯৫৯)। একাত্তরের মার্চে অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন ‘সিতারা-ই-ইমতিয়াজ’ খেতাব। এসব তাঁর সাহিত্যিক ও সাংস্কৃতিক তৎপরতার স্মারক হয়ে আছে।
এসব সক্রিয়তার সমান্তরালে দেখা যায়, কারাগার থেকে মুক্তিলাভের জন্য মুনীর চৌধুরী রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়েছেন (১৯৪৯)। রকফেলার স্কলারশিপ নিয়ে ভাষাতত্ত্ব পড়তে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যান (১৯৫৬)। আইয়ুব খান সরকারের নীতির পক্ষে বেতারের কথিকা রচনা করেন। যুক্ত হন ব্যুরো অব ন্যাশনাল রিকনস্ট্রাকশনের (বিএনআর) পুস্তিকায় (১৯৫৮)। প্রেসিডেন্ট আইয়ুব খানের সফরসঙ্গী হয়ে করাচি যান। পাকিস্তান লেখক সংঘের কেন্দ্রীয় কমিটিতে মনোনীত হন (১৯৫৯)। এই লেখক সংঘ প্রতিষ্ঠার প্রাথমিক উদ্দেশ্য ছিল পাকিস্তান রাষ্ট্রের সর্বাঙ্গীণ উন্নতি, মর্যাদা বৃদ্ধি এবং আধুনিক মননে ইসলামি আদর্শের প্রচার। লেখক সংঘের উদ্যোগে তাঁর নেতৃত্বে চালু হয় পরিক্রমা নামে একটি পত্রিকা।
এ ছাড়া পাকিস্তান আর্টস কাউন্সিলের ঢাকা শাখার সহসভাপতি হওয়া, ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের সময় নিয়মিত বেতার অনুষ্ঠানে অংশগ্রহণ, পাকিস্তান সরকারের রাষ্ট্রীয় খেতাব ‘সিতারা-ই-ইমতিয়াজ’ এবং মীর-মানস বইয়ের জন্য পাকিস্তানের দাউদ সাহিত্য পুরস্কার গ্রহণ (১৯৬৬)—এসবও তাঁর জীবনের উল্লেখযোগ্য ঘটনা। পাকিস্তান পাবলিকেশন্স থেকে সংগ্রাম ও সংহতি শীর্ষক বই সম্পাদনা করেন (১৯৬৯)। দৈনিক পাকিস্তান–এ ধারাবাহিকভাবে অনুবাদ ও প্রবন্ধ প্রকাশ করেন। মুক্তিযুদ্ধের উত্তুঙ্গ সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশে ইংরেজি বিভাগের প্রধান ও কলা অনুষদের ডিনের দায়িত্ব গ্রহণ করেন। এসবই ঘটেছে তাঁর স্বল্পায়ু জীবনে।
পাকিস্তান আর্টস কাউন্সিলের ঢাকা শাখার সহসভাপতি হওয়া, ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের সময় নিয়মিত বেতার অনুষ্ঠানে অংশগ্রহণ, পাকিস্তান সরকারের রাষ্ট্রীয় খেতাব ‘সিতারা-ই-ইমতিয়াজ’ এবং মীর-মানস বইয়ের জন্য পাকিস্তানের দাউদ সাহিত্য পুরস্কার গ্রহণ (১৯৬৬)—এসবও তাঁর জীবনের উল্লেখযোগ্য ঘটনা। পাকিস্তান পাবলিকেশন্স থেকে সংগ্রাম ও সংহতি শীর্ষক বই সম্পাদনা করেন (১৯৬৯)। দৈনিক পাকিস্তান–এ ধারাবাহিকভাবে অনুবাদ ও প্রবন্ধ প্রকাশ করেন। মুক্তিযুদ্ধের উত্তুঙ্গ সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশে ইংরেজি বিভাগের প্রধান ও কলা অনুষদের ডিনের দায়িত্ব গ্রহণ করেন। এসবই ঘটেছে তাঁর স্বল্পায়ু জীবনে।
এই দুই তালিকা আরও দীর্ঘ করা সম্ভব। কিন্তু বিষয়গুলো একটার প্রতিক্রিয়ায় আরেকটা আসেনি, পাশাপাশিই থেকেছে এবং ঘটেছে কার্যকারণের ভিত্তিতে। একাত্তর-পরবর্তী জাতীয়তাবাদী চোখ এসব ঘটনা একসঙ্গে দেখতে অভ্যস্ত নয়। তাই মুনীর চৌধুরীর জীবৎকালে এবং মৃত্যুর পরেও সমালোচনা তাঁর পিছু ছাড়েনি। তিনি যখন ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন, তখন প্রশাসন তাঁকে গ্রেপ্তার করে, বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করে, এমনকি পরিবারের সদস্যদেরও বিশ্ববিদ্যালয়ের বাসা ছাড়তে বাধ্য করা হয়। আবার যখন তিনি রাজনীতি না করার শর্ত মেনে মুক্তিলাভ করেন, তখন সাবেক রাজনৈতিক সহযোদ্ধারা একে সাব্যস্ত করেন ‘জীবনের মোহ’ হিসেবে। তিনি মার্কিন বৃত্তি নিয়ে হার্ভার্ডে গেলে একদিকে কেন্দ্রীয় সরকার কমিউনিস্ট সন্দেহে তাঁর বিষয়ে অনুসন্ধানে নামে; অন্যদিকে বামপন্থী ও জাতীয়তাবাদী উভয় পক্ষের কাছে তিনি মার্কিন শক্তির সহচর হিসেবে সমালোচিত হন। পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠালগ্নে কমিউনিস্ট মতাদর্শের প্রগতি লেখক ও শিল্পী সংঘের অনেক সদস্যের মতো মুনীর চৌধুরীও রবীন্দ্রনাথকে প্রগতিবিরোধী বলে বিবেচনা করেছিলেন; আবার তিনিই ১৯৬১ সালে রবীন্দ্রজন্মশতবর্ষ উদ্যাপনে সরকারি প্রতিবন্ধকতা অতিক্রম করে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ১৯৬৭ সালে রেডিও-টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচার নিষিদ্ধ করার পক্ষে তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে উনিশ নাগরিকের বিবৃতির খসড়া রচনা করেন এবং তাতে স্বাক্ষর করেন। এমনকি তাঁর জ্যেষ্ঠ পুত্র আহমেদ মুনীর যখন মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন, তখন তাঁকে বন্ধুদের কাছ থেকে শুনতে হয়েছে, ‘তোর বাবা দালাল!’ কারণ, মুনীর চৌধুরী পাকিস্তান সরকারের পক্ষে বিবৃতি দিয়েছিলেন। এ জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেও নিন্দা জানানো হয়। অথচ মুক্তিযুদ্ধ চলাকালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসক টিক্কা খান তাঁকে সতর্ক করে চিঠি পাঠান। মুনীর চৌধুরীর অন্তর্গত ক্ষতদীর্ণতা ও তাঁর সক্রিয়তা যেন পরস্পর সম্পূরক।
মুনীর চৌধুরী (২৭ নভেম্বর, ১৯২৫ – ১৪ ডিসেম্বর, ১৯৭১)এত সমালোচনা সত্ত্বেও মুনীর চৌধুরীর শক্তির জায়গা তাঁর সার্বক্ষণিক সক্রিয়তা ও অনন্য কার্যদক্ষতা। চল্লিশের দশকে আলীগড় বিশ্ববিদ্যালয়ে আইএসসি পড়ার সময় উর্দু ভাষা ও সাহিত্যের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে। ঢাকায় ফিরে তিনি যুক্ত হন প্রগতি লেখক ও শিল্পী সংঘ, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং কমিউনিস্ট রাজনীতির সঙ্গে। বিশ্বসাহিত্য ও কমিউনিস্ট রাজনীতির প্রথম পাঠটি অবশ্য তিনি নেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ঢাকায় অবস্থানরত কিছু মার্কিন সৈনিকের কাছ থেকে। ১৯৪৪-১৯৪৮—এই পরিসরে তিনি যেসব গল্প লেখেন, সেসব গল্পে স্থান পায় এই জনাঞ্চলের মানুষ ও তাদের নবোদ্ভিন্ন জীবনবোধ। তাঁর একসময়ের ছাত্র ও পরে সহকর্মী আনিসুজ্জামানের বরাতে জানা যায়, প্রগতি লেখক সম্মেলনে মুনীর চৌধুরীর গল্প পাঠ শুনে মানিক বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘জিনিয়াস’ বলে অভিহিত করেছিলেন। কমিউনিস্ট রাজনীতি থেকে আনুষ্ঠানিক বিযুক্ততার পর তিনি মনোনিবেশ করেন একাডেমিক ও সাহিত্যিক কর্মযজ্ঞে, রচনা করতে থাকেন মঞ্চসফল নাটক। নাটক লেখা শুধু নয়; মঞ্চপরিকল্পনা, নাট্যনির্দেশনা, এমনকি অভিনয়ের সঙ্গেও তিনি গভীরভাবে যুক্ত হয়ে যান। তিনি যেমন লেখেন সাম্প্রদায়িক দাঙ্গাবিরোধী একাঙ্কিকা মানুষ, কালজয়ী নাটক কবর, তেমনই পাকিস্তান সরকারের পৃষ্ঠপোষকতায় পানিপথের তৃতীয় যুদ্ধের দ্বিশতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে প্রকাশ করেন রক্তাক্ত প্রান্তর (১৯৬২)। এই নাটক রাষ্ট্রপ্রকল্পের আওতায় প্রকাশিত হলেও সেটি রাষ্ট্রীয় প্রোপাগান্ডার উপকরণ হয়নি, করণকৌশলের গুণে তা হয়ে ওঠে বাংলাদেশের সাহিত্যের অনন্য সৃষ্টি। নাট্যযজ্ঞে তিনি শিক্ষার্থীদের যুক্ত করতেন। ছাত্রদের সঙ্গে তাঁর সহজ সম্পর্কের অনেক গল্প জানা যায় তাঁর প্রত্যক্ষ ছাত্র রফিকুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল, সিরাজুল ইসলাম চৌধুরীসহ আরও অনেক নিকটজনের স্মৃতিরচনা থেকে। অনেক সময় শিক্ষার্থীদের বাস্তব জীবনদ্বন্দ্ব হয়ে উঠত তাঁর নাটকের নাট্যদ্বন্দ্ব। তাঁর লেখা নাটক চিঠি, দণ্ডধর বা দণ্ডকারণ্য সেই সাক্ষ্য দেয়। একাডেমিক পরিসরে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলা ভাষা ও বাংলা বর্ণমালার সংস্কারের প্রশ্নে অধীত ভাষাতত্ত্বের জ্ঞান তিনি কাজে লাগান। ১৯৬৭-৬৮ সালে বাংলা বর্ণমালা ও বানান-পদ্ধতি সংস্কারের নামে বাংলা ভাষার প্রকৃতি বদলের অপপ্রচেষ্টার বিরুদ্ধে তিনি সরব বুদ্ধিবৃত্তিক ভূমিকা রাখেন। দীর্ঘ শ্রম ও সাধনায় তিনি যে ‘মুনীর অপটিমা’ টাইপ যন্ত্র উদ্ভাবন করেছিলেন, তারই সূত্র ধরে অধুনা বাংলা টাইপিং প্রযুক্তি এখন অগ্রসরমাণ।
তাঁর একসময়ের ছাত্র ও পরে সহকর্মী আনিসুজ্জামানের বরাতে জানা যায়, প্রগতি লেখক সম্মেলনে মুনীর চৌধুরীর গল্প পাঠ শুনে মানিক বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘জিনিয়াস’ বলে অভিহিত করেছিলেন। কমিউনিস্ট রাজনীতি থেকে আনুষ্ঠানিক বিযুক্ততার পর তিনি মনোনিবেশ করেন একাডেমিক ও সাহিত্যিক কর্মযজ্ঞে, রচনা করতে থাকেন মঞ্চসফল নাটক। নাটক লেখা শুধু নয়; মঞ্চপরিকল্পনা, নাট্যনির্দেশনা, এমনকি অভিনয়ের সঙ্গেও তিনি গভীরভাবে যুক্ত হয়ে যান। তিনি যেমন লেখেন সাম্প্রদায়িক দাঙ্গাবিরোধী একাঙ্কিকা মানুষ, কালজয়ী নাটক কবর, তেমনই পাকিস্তান সরকারের পৃষ্ঠপোষকতায় পানিপথের তৃতীয় যুদ্ধের দ্বিশতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে প্রকাশ করেন রক্তাক্ত প্রান্তর (১৯৬২)।
মুনীর চৌধুরীর শিল্পবোধিতে অন্তঃসলিলার মতো বয়ে চলে তাঁর রাজনৈতিক সচেতনতা; অথচ তাঁর নাটক কোনো রাজনৈতিক আদর্শের স্লোগান হয়ে ওঠে না। তিনি সময়ের সঙ্গে সঙ্গে সৃষ্টি ও চিন্তার পরিসর বিস্তৃত করেছেন। কমিউনিস্ট আদর্শ, রাষ্ট্রভাষা আন্দোলন, পাশ্চাত্য শিল্প-অভিজ্ঞান, সমকালীন শাসনপদ্ধতিতে ব্যক্তির দায়বদ্ধতা—এমন অনেকগুলো অনুষঙ্গ মিলিয়ে তাঁর জীবনদর্শন ও সাহিত্যবোধ অবয়ব পায়। তাঁর কাছে একুশে ফেব্রুয়ারি সবচেয়ে উদ্দীপনামূলক সংগ্রামী প্রেরণা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলার পক্ষে লড়াই করা ছিল প্রকৃতপক্ষে গণতন্ত্রের জন্য লড়াই করা। তিনি যে মানুষদের নিয়ে লিখেছেন, তাঁরা দূরের কেউ নয়, তাঁর সমকালের পূর্ব পাকিস্তানের বাংলাভাষী জনমানুষ। তিনি পাকিস্তান-পর্বের বাংলাদেশের ইতিহাসে জটিল ও বহুমাত্রিক রাজনৈতিক পরিধির মধ্যেই নিজের পরিচয় শনাক্ত করেছেন।
মুনীর চৌধুরী ও লিলি চৌধুরীমুনীর চৌধুরীকে মূলত চার ধরনের ‘পশ্চিমা আধিপত্যবাদ’ মোকাবিলা করে সামনে এগোতে হয়েছে। চল্লিশের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মনুষ্যসৃষ্ট মন্বন্তরের বাস্তবতায় রচিত ‘বাবা ফেকু’, ‘খড়ম’ ও ‘ন্যাংটার দেশে’ গল্পে ঔপনিবেশিক শাসন ও অব্যবস্থাপনার ফাঁদগুলোকে তিনি চিহ্নিত করেছেন। একে একে মোকাবিলা করেছেন পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক শোষণ ও পীড়ন, পশ্চিম এশীয় মূল্যবোধ এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গীয় সাংস্কৃতিক বলয়। নষ্ট ছেলে, কবর, পলাশী ব্যারাক ইত্যাদি নাটকে তিনি রাষ্ট্রশক্তি ও জনতার সম্পর্কসূত্রকে শৈল্পিক অবয়ব দিয়েছেন। তাঁর সৃষ্ট বেশির ভাগ চরিত্র ইসলাম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও পূর্ববঙ্গীয় জীবন রূপায়ণে তিনি ছিলেন পশ্চিম এশীয় ইসলামি চিন্তাবলয় থেকে সম্পূর্ণ মুক্ত। মুসলমান সত্তাকে স্বচ্ছন্দে গ্রহণ করেও যে একটি জনগোষ্ঠীর জীবনায়নকে সেক্যুলার দৃষ্টিকোণ থেকে পাঠ করা যায়, মুনীর চৌধুরীর সাহিত্যকর্ম সেই উদারতার প্রোজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। সর্বোচ্চ সচেতনতায় পূর্ববঙ্গীয় নিজস্ব স্বর নির্মাণে তিনি ছিলেন পথিকৃৎ। তিনি কষ্টকল্পিত অখণ্ড বাঙালি-চেতনাকে প্রশ্রয় দেননি; বরং কলকাতাসাপেক্ষ জীবনবোধের বাইরে পূর্ববঙ্গের জীবনের যে স্বতন্ত্র ও শক্তিশালী স্বর আছে, অর্থাৎ সেই বাংলাদেশের স্বর তিনি যথার্থভাবে শনাক্ত করেছিলেন। তাঁর সৃষ্ট চরিত্র, যেমন ‘মানুষ’ একাঙ্কিকার আব্বা, আম্মা, ফরিদ, জুলেখা, দাঙ্গার শিকার হিন্দুধর্মাবলম্বী লোকটা; কবর নাটকের মুর্দা ফকির, ভাষা আন্দোলনে শহীদ ছাত্র ও কেরানির ছায়ামূর্তি; চিঠির সোহরাব, খালেদ, তারেক, মীনা, রোমা; কিংবা দণ্ডকারণ্য–এর মনোয়ার, কায়সর, লায়লী, ওয়াফা—এরা সবাই সাতচল্লিশ-পরবর্তী ঢাকার সক্রিয় মানুষ, এরা পূর্ববঙ্গের পরিসরেই বিচিত্র জীবনদ্বন্দ্বের মুখোমুখি হয় এবং সেসব দ্বন্দ্বের মোকাবিলা করে। এই চতুর্বিধ শক্তির বিপরীতে শেষ পর্যন্ত যে পরিচয় সমুন্নত রেখে মুনীর চৌধুরী ক্রিয়াশীল ছিলেন, সেখানে কেন্দ্রে থাকে স্বাতন্ত্র্যচিহ্নিত বাংলাভাষী জনমানুষ ও জনাঞ্চল— নিজস্ব সাহিত্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উত্তরাধিকার ধারণ করে যা আজকের বাংলাদেশ। কোনো একক শামিয়ানার নিচে মুনীর চৌধুরীকে আঁটানো যায় না; তাঁর ক্রিয়াশীলতা অনুধাবনে প্রয়োজন সামূহিক কার্যকারণ বিশ্লেষণ, বৃহৎ পরিসর ও বাস্তব ক্যানভাস।
স্বাধীন বাংলাদেশে কোনো কোনো সাংস্কৃতিক-রাজনৈতিক পরিসরে মুনীর চৌধুরী বিবেচিত হন বাঙালি জাতীয়তাবাদী চিন্তাচর্চার প্রাণপুরুষ হিসেবে। এই বিবেচনার মধ্যে তাঁর প্রতি শ্রদ্ধা আছে, আতিশয্যও আছে; আছে তাঁকে অকালে হারানোর সংবেদনশীল অনুভূতি। স্বাধীন বাংলাদেশের বিজয় অর্জনের মাত্র দুই দিন আগে তাঁকে অপহরণ ও হত্যা বাংলাদেশ রাষ্ট্রের জন্য নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির স্বতন্ত্র পরিচয় নির্মাণে তাঁর আমৃত্যু কর্মতৎপরতার প্রধান উৎস ছিল তাঁর বাস্তব কর্তব্যবোধ। পাকিস্তান-পর্বে শাসকের অন্যায়ের বিরুদ্ধে সুদীর্ঘ সংগ্রামের পরম্পরা চিহ্নিত হতে থাকে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে।
স্বাধীন বাংলাদেশে কোনো কোনো সাংস্কৃতিক-রাজনৈতিক পরিসরে মুনীর চৌধুরী বিবেচিত হন বাঙালি জাতীয়তাবাদী চিন্তাচর্চার প্রাণপুরুষ হিসেবে। এই বিবেচনার মধ্যে তাঁর প্রতি শ্রদ্ধা আছে, আতিশয্যও আছে; আছে তাঁকে অকালে হারানোর সংবেদনশীল অনুভূতি। স্বাধীন বাংলাদেশের বিজয় অর্জনের মাত্র দুই দিন আগে তাঁকে অপহরণ ও হত্যা বাংলাদেশ রাষ্ট্রের জন্য নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির স্বতন্ত্র পরিচয় নির্মাণে তাঁর আমৃত্যু কর্মতৎপরতার প্রধান উৎস ছিল তাঁর বাস্তব কর্তব্যবোধ। পাকিস্তান-পর্বে শাসকের অন্যায়ের বিরুদ্ধে সুদীর্ঘ সংগ্রামের পরম্পরা চিহ্নিত হতে থাকে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে। এই সংগ্রামী পরম্পরার বাস্তব ফলাফল—বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা—এ দেশের জনমানুষের মহত্তম অর্জন। মুনীর চৌধুরীর বুদ্ধিবৃত্তিক অবস্থান জাতীয়তাবাদ ছাপিয়ে তাঁকে করে তোলে গভীরতর বাস্তবিক ও অধিকতর জনমানুষলগ্ন।
মুনীর চৌধুরী(২৭ নভেম্বর, ১৯২৫ – ১৪ ডিসেম্বর, ১৯৭১)মুনীর চৌধুরীর কাজের ব্যাপ্তি ও পরিধিকে কেবল একক বয়ানের আওতায় ব্যাখ্যা করা যায় না। পাকিস্তান রাষ্ট্রকে তিনি কীভাবে গ্রহণ করেছিলেন, এই গ্রহণের মধ্যেও কীভাবে তিনি প্রশ্ন করে গেছেন এবং প্রতিমুহূর্তের জীবনদ্বন্দ্বের মুখোমুখি হয়েছেন, এমন প্রশ্নের উত্তর খুঁজতেই প্রয়োজন জাতীয়তাবাদ-অতিক্রমী প্যানোরামিক ক্যানভাস। পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোকে স্বীকার করেই তিনি তাঁর কর্মতৎপরতা বজায় রেখেছিলেন, কাজ করেছেন আত্মপরিচয় নির্মাণে। এখানে আমরা পরিচয় পাব একজন বাস্তব কার্যকারণলগ্ন স্বাভাবিক মানুষের, আরোপিত বা পরে আবিষ্কৃত মতাদর্শের সাপেক্ষে কেবল এক চরিত্রের নয়। পঞ্চাশ ও ষাটের দশকের জাতীয়তাবাদী তৎপরতার ওই অংশের সঙ্গেই তাঁর গভীর বুদ্ধিবৃত্তিক সংশ্লিষ্টতা, যা প্রবলভাবে সংগ্রামী, প্রতিবাদী ও প্রতিরোধী।
মুনীর চৌধুরীর বুদ্ধিবৃত্তি ও সৃজনসত্তা কোনো কোটরে আবদ্ধ থাকেনি। নাট্যকার মুনীর চৌধুরী একাধিক ট্র্যাজেডি লিখেছেন; এক অর্থে ব্যক্তি মুনীর চৌধুরী নিজেও এক ট্র্যাজিক নায়ক। কিন্তু তাঁর জন্য বড় ট্র্যাজেডি তাঁকে সামূহিক পরিসরে বুঝতে না চাওয়া, কোটরাবদ্ধ করে কেবল নিজেদের মতো করে চাওয়া।
রাফাত আলম: প্রাবন্ধিক, গবেষক ও সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়