জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯০.২৯

· Prothom Alo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রথম বর্ষে পাসের হার ৯০ দশমিক ২৯ শতাংশ।

স্নাতক শেষে সবচেয়ে বেশি বেতন পান কোন ১০ বিষয়ের শিক্ষার্থী

ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফলাফল আজ বিকেলে প্রকাশ করা হবে। এ পরীক্ষায় সারা দেশের ৬৪৯টি কেন্দ্রে ১৯২১টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ সর্বমোট ২ লাখ ২৪ হাজার ৬৬২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গড় পাসের হার ৯০ দশমিক ২৯ শতাংশ। প্রকাশিত ফলে কোনো প্রকার অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

Visit sports24.club for more information.

সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, পড়তে চাইলে জেনে নিন তথ্য

*ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

Read full story at source