কবি আল মাহমুদের ‘একুশের কবিতা’ নিয়ে পাঠচক্র

· Prothom Alo

কবি আল মাহমুদের লেখা কবিতা ‘একুশের কবিতা’ নিয়ে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৭ ফেব্রুয়ারি রাত ৯টায় এটি অনুষ্ঠিত হয়।

Visit chickenroadslot.pro for more information.

প্রথমেই ভাষাশহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে পাঠচক্রের সূচনা করেন সঞ্চালক। এই পটভূমিতে আলোচনায় ফারজানা আক্তার বলেন, কবিতাটি একুশের রক্তাক্ত ইতিহাস, শহীদের আত্মত্যাগ ও ভাষার প্রতি বাঙালির গভীর ভালোবাসাকে শক্তভাবে উপস্থাপন করে।

বন্ধু সাইফ হাসান বলেন, কবিতাটি ভাষা আন্দোলনের আবেগকে সরাসরি হৃদয়ে পৌঁছে দেয় তার গভীর শব্দচয়নে।

সভাপতি জাহিদ হাসান বলেন, এখানে অনুভূতির গভীরতা বেশি গুরুত্ব পাওয়ার কারণে ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্ম সহজে সংযোগ স্থাপন করতে পারে।

পাঠচক্র শেষে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক মোহসিনা রহমান। এরপর কথা বলেন অন্য সদস্যরাও। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা ও আবু তালহা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক আল ইসনাইন, বন্ধু মাহিন ফয়সাল প্রমুখ।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

Read full story at source