ইডেনে আজ ভারত–ওয়েস্ট ইন্ডিজ ‘কোয়ার্টার ফাইনাল’, ম্যাচ পরিত্যক্ত হলে কী হবে
· Prothom Alo

‘কোয়ার্টার ফাইনাল’ নামে কিছু নেই টি-টুয়েন্টি বিশ্বকাপে। তবে কলকাতায় আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটার পাশে এই শব্দ যুগল ব্যবহার করতেই হচ্ছে। সুপার এইটের ১ নম্বর গ্রুপের শেষ ম্যাচটি যে নকআউট হয়ে গেছে!
Visit asg-reflektory.pl for more information.
ভারত কিংবা ওয়েস্ট ইন্ডিজ, আজ যারাই জিতবে তারাই উঠে যাবে সেমিফাইনালে। আর হারলে বিশ্বকাপের বাকি অংশটা দেখতে হবে দর্শক হিসেবে। আবহাওয়া বা অন্য কোনো কারণে ম্যাচটি শেষ হতে না পারলে নেট রান রেটে এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে শেষ চারে।
ঘরের মাঠের বিশ্বকাপে শেষ চারের আগে বিদায় নিতে হলে তা বড় আঘাত হিসেবেই আসবে ভারতের জন্য। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারাই। প্রথম দল হিসেবে টানা দুবার ও সব মিলিয়ে রেকর্ড তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়তে আজ ব্যাট হাতে দারুণ কিছুই করতে হবে সূর্যকুমার যাদবের দলকে।
ওয়েস্ট ইন্ডিজেরও জয় চাই আজইডেন গার্ডেনের উইকেটে অবশ্য আজকাল রান করাটাই সবচেয়ে সহজ কাজ। সেই মাঠে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ, দুদলের আক্রমণাত্মক ব্যাটসম্যানরা কারা বেশি জ্বলজ্বল করবেন, তার ওপরই হয়তো নির্ভর করবে জয়–পরাজয়।
নাটকীয় জয়ের পরও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ডভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট মনে করেন ‘সাহস’ দেখানো ছাড়া আর কোনো উপায় নেই ব্যাটসম্যানদের, ‘উইকেট খুব ভালো মনে হচ্ছে। বড় রানের ম্যাচই হবে। আপনাকে সাহস নিয়ে ব্যাট করতে হবে, স্ট্রাইক রেটটাকে উঁচুতে রাখতে হবে আর পুরোটা সময় একই তালে ব্যাটিং করে যেতে হবে।’
ভারতের হয়ে এই ব্যাটিংটা যিনি সবচেয়ে ভালো পারেন, সেই অভিষেক শর্মা দুঃসময় পেছনে ফেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ারও আছেন ফর্মে। দুই বিস্ফোরক ব্যাটসম্যানের মধ্যে শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছাড়বেন কে?
আইসিসির মাসসেরা বাংলাদেশের সোবহানা