সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে ২৮ ফুটবলার, ফিরেছেন বিশ্বনাথ
· Prothom Alo

৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আগামীকাল থেকে শুরু এ দুই ম্যাচের প্রস্তুতি ক্যাম্প। সেই ক্যাম্পের জন্য বাফুফে আজ ২৮ ফুটবলারের স্কোয়াড ঘোষণা করেছে।
Visit chickenroad.qpon for more information.
স্কোয়াডে আছেন বিশ্বনাথ ঘোষ। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই শেষে জাতীয় দলে ফেরার অপেক্ষায় বসুন্ধরা কিংসে খেলা এই ডিফেন্ডার। সর্বশেষ ২০২৪ সালে ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দেশের জার্সিতে খেলেছিলেন বিশ্বনাথ।
নতুন মুখ ব্রাদার্সের গোলরক্ষক ইশাক আকন্দ। বাদ পড়েছেন ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেল। গত নভেম্বরে নেপালের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয়েছিল তাঁর।
ফুটবলের যে ৭টি পরিসংখ্যান সব সময় ম্যাচের ‘সত্য’ বলে না২৮ জনের মধ্যে নেই হামজা চৌধুরী। বাফুফে জানিয়েছে, প্রস্তুতি পর্বের প্রথম ধাপে হামজা থাকবেন না, সে জন্যই রাখা হয়নি তাঁকে। ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত ঢাকায় ক্যাম্প করার পর ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে রওনা করবে বাংলাদেশ দল। হামজা সেখানেই যোগ দেবেন।
বিশ্বনাথ ঘোষএশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় বাংলাদেশের, সেটি গত নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে। অন্য চার ম্যাচে দুই জয়, দুই ড্র। সব মিলিয়ে বাংলাদেশের পয়েন্ট ৫।
২৮ জনের ক্যাম্প স্কোয়াড:
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, ইসহাক আকন্দ
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান, ইসা ফয়সাল।
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।